এক্সপ্লোর

Modi on Booster Dose : করোনা যোদ্ধা-স্বাস্থ্যকর্মী ও কো-মর্বিডিটি থাকা বয়স্কদের জন্য করোনার প্রিকশন ডোজ, জানালেন প্রধানমন্ত্রী

Front Line Workers : ১০ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে যে টিকাদান প্রক্রিয়া।

নয়াদিল্লি : করোনার (Corona) বুস্টার (Booster) তথা প্রিকশনারি ডোজ (Precautionary Dose) পেতে চলেছেন দেশের স্বাস্থ্যকর্মী (Health Workers) ও ফ্রন্ট লাইন ওয়ার্কার্সরা (Front Line Workers)। যে ডোজ পাবেন কো-মর্বিডিটি (Co-Morbidity) ষাটোর্ধ্ব ব্যক্তিরাও। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে দেশজুড়ে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হবে। বড়দিনের দিনে জাতির উদ্দেশ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ঘোষণা করেছেন। ৬০ বছরের বেশি যে ব্যক্তিদের কো-মর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে প্রিকশনারি ডোজ দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।

বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'করোনা ক্রমশ রূপ বদলে শক্তিশালী হয়েছে। যার জেরে কঠিন হয়েছে আমাদের পরীক্ষাও। তাই ঠিক করা হয়েছে স্বাস্থ্যকর্মী-ফ্রন্টলাইন ওয়ার্কার্স ও কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনার প্রিকশনারি ডোজ দেওয়া হবে।'

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এদিন জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারী থেকে দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হবে। কিশোর-কিশোরীদের ভ্যাকসিনেশন শুরু ও স্বাস্থ্যকর্মী-ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের বুস্টার ডোজ দেওয়ার স্বকৃতিকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যের মাঝে জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু করার পর থেকে প্রায় ১৪১ কোটি দেশবাসীকে এখনও পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের ৬১ শতাংশ বয়স্ক মানুষই করোনা ভ্যাকসিনের জোড়া ডোজই পেয়ে গিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। আর ৯০ শতাংশ ইতিমধ্যে অন্তত করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন।

আরও পড়ুন- ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকবেন। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি ভারতবাসী ভ্যাকসিনের ডাবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

 

 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala Chaos: ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget