এক্সপ্লোর

Dahi Label Row: হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কের জেরে পিছু হটল কেন্দ্র! দইকে ‘দহি’ লেখার নির্দেশ প্রত্যাহার

Hindi Imposition: বিতর্কের সূত্রপাত খাদ্যের নিরাপত্তা এবং গুণমান নির্ধারণকারী সংস্থার (FSSAI) একটি নির্দেশিকা ঘিরে।

চেন্নাই: বিতর্কের জেরে শেষ মেশ পিছু হটল কেন্দ্র। দইয়ের প্যাকেটে হিন্দি ব্যবহারের নির্দেশ প্রত্যাহার করা হল (Hindi Imposition)। হিন্দিভাষী নয় তামিলনাড়ু। সেখানেই দইয়ের প্য়াকেটে হিন্দিতে লেখার নির্দেশ দেওয়া হয়। তাতে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অসন্তোষ প্রকাশ করে তামিলনাড়ু সরকার, দুগ্ধ সমবায় এমনকি পড়শি রাজ্য কর্নাটকও আপত্তি জানায়। তাতেই শেষ মেশ নির্দেশিকা প্রত্যাহার করা হল (Dahi Label Row)।

আঞ্চলিক ভাষার পরিবর্তে হিন্দিতে 'দহি' লেখার নির্দেশ আসে

বিতর্কের সূত্রপাত খাদ্যের নিরাপত্তা এবং গুণমান নির্ধারণকারী সংস্থার (FSSAI) একটি নির্দেশিকা ঘিরে। সম্প্রতি FSSAI-এর তরফে তামিলনাড়ুর দুগ্ধ উৎপাদনকারী সমবায়ের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, দইয়ের প্যাকেটে ইংরেজিতে 'Curd' বা তামিলে 'থয়ির' লেখার পরিবর্তে হিন্দিতে 'দহি' লিখতে হবে।

FSSAI-এর এই নির্দেশিকা ঘিরেই ফের জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করে। তামিলনাড়ুর দুগ্ধ সমবায়ের তরফে তা নিয়ে আপত্তি জানানো হয়। পড়শি রাজ্য কর্নাটকও এ নিয়ে আপত্তি জানাতে শুরু করে। সরাসরি FSSAI-কে চিঠি লেখে তারা। দইয়ের প্যাকেটে আঞ্চলিক ভাষার ব্যবহারই চালু রাখার অনুমোদন চাওয়া হয় তাতে। কর্নাটকের যুক্তি, Curd একটি সাধারণ শব্দ, যে কোনও ভাষাতেই এর ব্যবহার চলে। কিন্তু 'দহি' একটি নির্দিষ্ট পণ্যকে বোঝায়, স্বাদে-গঠনে Curd-এর চেয়ে অনেকটাই আলাদা।

আরও পড়ুন: Dahi Label Row: দইকে লিখতে হবে ‘দহি’! গোড়াতেই টকে গেল মেজাজ, জোর করে হিন্দি চাপানোর অভিযোগে সরব দক্ষিণের রাজ্যগুলি

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্য়াণ মন্ত্রকের অধীনে রয়েছে FSSAI. তাদের দইয়ের প্যাকেটে হিন্দি ব্যবহারের নির্দেশিকার তীব্র নিন্দা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই নির্দেশিকা আসলে  জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং দক্ষিণের মানুষকে বিচ্ছিন্ন করে রাখার প্রচেষ্টা বলে দাবি করেন।

ট্যুইটারেও এ নিয়ে সরব হন স্ট্যালিন। তাঁর বক্তব্য ছিল, 'হিন্দি চাপিয়ে দেওয়ার এই নির্লজ্জ প্রচেষ্টা এতদূর গড়িয়েছে যে, দইয়ের প্য়াকেটের উপর হিন্দি লেখার কথা বলা হচ্ছে। তামিল এবং কন্নড় নির্বাসিত হচ্ছে আমাদের নিজের রাজ্যেই। আমাদের মাতৃভাষাকে এমন নির্লজ্জ ভাবে অবহেলা করছেন যাঁরা, দক্ষিণের মাটি থেকে তাঁদের নিষ্কাশন অবধারিত'।

চমকপ্রদ ভাবে এ বিষয়ে তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে পাশে পান স্ট্যালিন। আন্নামালাই জানান, নির্দেশিকা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার কথা বলেন। কিন্তু FSSAI-এর নির্দেশিকা তার পরিপন্থী। তার পরই নির্দেশিকা তুলে নেওয়া হল।

হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বার বার

 আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তামিলনাড়ু। বরাবর হিন্দি চাপানোর বিরোধিতা করে এসেছে এই রাজ্যে। হিন্দির বিরোধিতায় সেই তিনের দশক থেকে সরব তারা। হিন্দি বিরোধী আন্দোলনও হয়ে আসছে সেই থেকে। ছয়ের দশকে তা ব্যাপক আকার ধারণ করে এবং সেই আন্দোলনে ভর করেই ক্ষমতায় আসে স্ট্যালিনের দল দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম (DMK)। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তামিলনাড়ুর স্বতন্ত্রতার প্রতি সমর্থন জানিয়েছিলেন। হিন্দিভাষী রাজ্যগুলি ছাড়া, দক্ষিণের অন্য রাজ্যগুলিকে গোটা দেশের সঙ্গে সংযোগ রক্ষায় ইংরেজির ব্যবহারে সায় দেন। তার পরও বিতর্কের অবসান ঘটেনি। কেন্দ্রের নয়া শিক্ষানীতিতে তৃতীয় ভাষা হিসেবে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হলে, প্রতিবাদে সরব হয় তামিলনাড়ু।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget