এক্সপ্লোর

G20 Summit: 'বিতর্কিত এলাকা' বলে কাশ্মীর যেতে নারাজ চিন, G20 সম্মেলনে নাম লেখাল না সৌদি, তুরস্কও

G20 in Kashmir:শুক্রবার চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিষয়টি নিয়ে মুখ খোলেন।

নয়াদিল্লি: একবছর আগে থেকে তুঙ্গে প্রস্তুতি। প্রচারে, আয়োজনে কোনও খামতি নেই। কিন্তু সেই G20 সম্মেলন নিয়েই এ বার পরিস্থিতি জটিল হচ্ছে। কাশ্মীরে G20 সম্মেলনের (G20 Summit) ঘোর বিরোধিতা করল চিন। 'বিতর্কিত' কাশ্মীরে আয়োজিত সম্মেলনে যোগ দেবে না বলে জানাল তারা। তুরস্ক এবং সৌদি আরব সম্মেলনে নাম নথিভুক্তই করাল না। G20 সম্মেলন কোনও বিতর্ক কাম্য নয়, তাতেই কাশ্মীরে সম্মেলন আয়জনের বিরোধিতা বলে জানিয়েছে চিন (G20 in Kashmir)। 

শুক্রবার চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, "G20 সম্মেলনকে যে কোনও রূপে বিতর্কিত এলাকায় চেনে নিয়ে যাওয়ার বিরুদ্ধে চিন। এই ধরনে কোনও সম্মেলনে চিন যোগ দেবে না।" এর পাল্টা জবাব দিয়েছে ভারত। দিল্লির তরফে জানানো হয়েছে, নিজের দেশের যে কোনও এলাকায় সম্মেলন আয়োজনের অধিকার রয়েছে ভারতের। চিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।"

আগামী ২২ থেকে ২৪ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে G20 ট্যুরিজম ওয়র্কিং গ্রুপের সম্মেলন রয়েছে। তার জন্য আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। মোতায়েন হয়েছে মেরিন কম্যান্ডো, ন্যাশনাল সিকিউরিটি গার্ডস। আকাশপথেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা খর্ব হওয়ার পর, বিভাজন ঘটিয়ে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, দুই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পর, এই প্রথম কাশ্মীরে আন্তর্জাতিক কোনও সম্মেলনের আয়োজন হচ্ছে। 

আরও পড়ুন: Sundar Pichai: নিজের কেনা প্রথম সম্পত্তি, বিক্রি হয়ে গেল সেই বাড়ি, হাতবদলের মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন সুন্দর পিচাইয়ের বাবা

শ্রীনগরে আয়োজিত এই সম্মেলনে G20 সম্মেলনে বিভিন্ন সদস্য দেশ থেকে ৬০ জন প্রতিনিধির উপস্থিত থাকার কথা। সবমিলিয়ে ১০০ জন হাইপ্রোফাইল অতিথির সমাগম ঘটবে। তার আগেই, চিন সম্মেলন থেকে নাম তুলে নিল। নাম নথিভুক্ত করাল না তুরস্ক এবং সৌদি আরব। যদিও ২২ মে পর্যন্ত নাম নথিভুক্ত করার সুযোগ রয়েছে। তাদের এই অবস্থানে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

এ বছর ভারতে G20 সম্মেলনের আয়োজন হচ্ছে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যোগ দেওয়ার কথা। চিন, তুরস্ক এবং সৌদি আরব ছাড়া বাকি সকলে নাম নথিভুক্ত করিয়ে নিয়েছে। 

এখানে চিনের আপত্তির কারণ পাকিস্তানে সঙ্গে তার সুসম্পর্ক বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ কাশ্মীর প্রশ্নে বরাবর পাকিস্তানের প্রতি নরম থেকেছে চিন। আবার কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তুরস্ক। সৌদি আরবের সঙ্গে এ যাবৎ সম্পর্ট টাল না খেলেও, বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর মন্তব্য দুই দেশের মধ্যে মনোমালিন্যের পরিস্থিতি তৈরি করে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget