এক্সপ্লোর

Gautam Adani Bribe Row: জালিয়াতি-দুর্নীতির অভিযোগ, জারি গ্রেফতারি পরোয়ানা, আদানির সঙ্গে চুক্তি বাতিল করল কেনিয়া

Adani Group Bribe Row: বৃহস্পতিবার বিবৃতি দিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা করেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

নয়াদিল্লি: আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে। আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI, জাস্টিস ডিপার্টমেন্ট
এবং সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এই তিনটি সংস্থার যৌথ তদন্তে, বরাত পেতে ঘুষ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত আদানিরা। বিষয়টি সামনে আসার পর থেকেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। আর সেই আবহেই আদানি গোষ্ঠীকে দেওয়া বিমানবন্দর চুক্তি বাতিল করল কেনিয়া। (Gautam Adani Bribe Row)

বৃহস্পতিবার বিবৃতি দিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা করেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জানান, দেশের মূল বিমানবন্দরটি পরিচালনার জন্য যে চুক্তি হয়েছিল আদানিদের সঙ্গে, তা বাতিল করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, গত মাসে ৭৩.৬ কোটি ডলারের যে বিদ্যুৎ সরবরাহের লাইন তৈরির চুক্তি হয়েছিল আদানিদের সঙ্গে, তাও বাতিল করা হয়েছে। (Adani Group Bribe Row)

প্রেসিডেন্ট রুটো বলেন, "পরিবহণ এবং বিদ্যুৎ ও পেট্রোলিয়াম মন্ত্রককে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছি আমি।" আমেরিকা থেকে যে তথ্য সামনে এসেছে আদানিদের নিয়ে, তার জেরেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। হিন্ডেনবার্গ রিপোর্টের পর, গত দু'বছরে এই নিয়ে পর পর দু'বার বড় ধাক্কা খেল আদানি গোষ্ঠী। কিন্তু এবারে আদানিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর। 

আমেরিকার তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, সরকারি প্রকল্পের বরাত পেতে ভারতের আধিকারিকদের ২০০০ কোটি টাকার বেশি ঘুষ দিয়েছিল আদানি গোষ্ঠী, যা থেকে ২০ হাজার কোটি মুনাফা ঘরে তোলার লক্ষ্য ছিল তাদের। আর এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী সংস্থা Solar Energy Corporation of India (SECI)-এর বরাত নিয়েই সবচেয়ে বড় অভিযোগ সামনে এসেছে।

বলা হয়েছে, SECI-কে ১২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ প্রদান করা হবে। কিন্তু আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়ে গেলেও, কোনও গ্রাহক খুঁজে পায়নি SECI. কারণ যে দামে সৌরশক্তি বিক্রির কথা বলা হয়, তাতে পোষায়নি কোনও রাজ্যের। এর পরই আদানি গোষ্ঠী বেশ কিছু রাজ্যের আধিকারিকদের ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু আমেরিকার যে সমস্ত ব্যাঙ্ক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে ওই প্রকল্পবাবদ হাজার হাজার কোটি টাকা তুলেছিল আদানি গোষ্ঠী, তাদের গোটা বিষয়টি সম্পর্কে অন্ধকারে রাখা হয়। 

শুধু তাই নয়, Adani Green Energey-র প্রাক্তন সিইও বিনীত জৈন দুর্নীতির বিষয়টি লুকিয়ে ঋণ এবং বন্ড বাবদ বাজার থেকে ৩০০ কোটি ডলার তোলেন বলে অভিযোগ সামনে এসেছে। গৌতম আদানির ভাইপো সাগর আদানি-সহ মোট আট জনের নামে দুর্নীতি, জালিয়াতির অভিযো সামনে এসেছে। আমেরিকায় আদানি, সাগর এবং বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।  আদানিরা অভিযোগ অস্বীকার করলেও, তাঁরা এখন কোথায়, জানা যায়নি।

সেরা শিরোনাম

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget