এক্সপ্লোর

German Man Living Underwater: জলের নীচে ১২০ দিন, নয়া বিশ্বরেকর্ড গড়লেন এই ব্যক্তি

Guinness World Records: পেশায় এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার রুডিগার। জলের নীচে দীর্ঘতম সময় ধরে বাস করে শুক্রবার নয়া রেকর্ড গড়েছেন তিনি।

নয়াদিল্লি: জলের নীচে সবচেয়ে বেশিদিন কাটিয়ে রেকর্ড গড়লেন জার্মানির বাসিন্দা। একদিন, দু’দিন, এক সপ্তাহ বা একমাস নয়। ১২০ দিন জলের নীচে কাটিয়ে সাড়া ফেললেন তিনি। এর আগে জলের নীচে ১০০ দিন কাটানোর রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন জার্মান নাগরিক রুডিগার কচ। (German Man Living Underwater)

পেশায় এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার রুডিগার। জলের নীচে দীর্ঘতম সময় ধরে বাস করে শুক্রবার নয়া রেকর্ড গড়েছেন তিনি। পানামা উপকূলে জলের নীচে ১২০ দিন কাটিয়ে ফেলেছেন রুডিগার। জলের নীচে একটি ক্যাপসুলেই সংসার পেতেছিলেন তিনি। (Guinness World Records)

জলের নীচে দীর্ঘদিন সময় থাকতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। জলের চাপ কমাতে, জল এবং গ্যাসের পৃথকীরণে ডিপ্রেসারাইজেশন পদ্ধতি অনুসরণ করা হয় এমনিতে। কিন্তু সেসব ছাড়াই জলের নীচে ১২০ দিন কাটিয়ে ফেলেছেন রুডিগার।

৫৯ বছর বয়সি রুডিগার জলের নীচে ৩২০ স্কোয়্যার ফুচ আয়তনের একটি ক্যাপসুলে সংসার পেতেছিলেন। ওই ক্যাপসুলের মধ্যে ১২০ দিন কাটিয়ে শুক্রবার স্থলভাগে উঠে আসেন তিনি। আর তাতেই জলের নীচে দীর্ঘতম সময় কাটানোর জন্য গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠে গিয়েছে তাঁর। এর আগে আমেরিকার জোসেফ দিতুরি ১০০ দিন জলের নীচে কাটিয়ে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন রুডিগার।

জল থেকে উঠে এসে সংবাদমাধ্যমে মুখ খোলেন রুডিগার। তিনি বলেন, “দারুণ রোমাঞ্চকর অনুভূতি। উঠে আসার পর আসলে আফশোসই হচ্ছে। বেশ ভালই ছিলাম। বিশেষ করে অন্ধকার নেমে আসে যখন, সমুদ্র আরও উজ্জ্বল হয়ে ওঠে। অদ্ভুত শান্তি বিরাজ করে চারিদিকে। ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। অভিজ্ঞতা অর্জন করলে বোঝা সম্ভব।”

জল থেকে উঠে এসে উদযাপনে মাতেন রুডিগার। শ্যাম্পেন খোলেন, সুখটান দেন সিগারে। একটি নৌকা জল থেকে তুলে তাঁকে স্থলভাগে ফিরিয়ে আনে। জলের নীচে তিনি যে মন্দ ছিলেন না, তা বার বার বুঝিয়ে গিয়েছেন রুডিগার। জলের নীচে যে ক্যাপসুলে সংসার পেতেছিলেন তিনি, সেখানে একটি খাট, শৌচাগার, টিভি ছিল। ছিল কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং শরীরচর্চার সামগ্রহীও। 

উত্তর পানামা উপকূল থেকে ১৫ মিনিট দূরে জলের নীচে বাস করছিলেন রুডিগার। তাঁর ক্যাপসুলটি একটি কাঠামোর সঙ্গে বাঁধা ছিল, যার কিছুটা অংশ জলের উপরে রয়েছে। ওই কাঠামোর সিঁড়ির ব্যবস্থা ছিল, যাতে প্রয়োজনে চিকিৎসকরা রুডিগারের কাছে পৌঁছতে পারেন, পাশাপাশি, নিত্যসামগ্রী পৌঁছে দেওয়া যায় তাঁর কাছে। সৌর বিদ্যুতের ব্যবস্থা ছিল। ছিল জেনারেটরও। শুধু স্নান করার ব্যবস্থা ছিল না। ক্যামেরায় ২৪ ঘণ্টা তাঁর সব গতিবিধি রেকর্ড হতো। একবারও রুডিগার উপরে উঠে আসেন বলে একবারও চোখে পড়েনি ফুটেজে। রুডিগারের মতে, উপযুক্ত ব্যবস্থা থাকলে, হেসেখেলে সমুদ্রের নীচেও থাকতে পারে মানুষ। 

রুডিগার জানিয়েছেন, তিনি জুল ভার্নের সাহিত্যের অনুরাগী। বিশেষ করে ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি’-র ক্যাপ্টেন নিমো তাঁর সবচেয়ে পছন্দের। জলের নীচে সেই বই সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget