এক্সপ্লোর

Air Travel Discount: টিকা নিলেই ভাড়ায় মিলবে ছাড়, ঘোষণা বিমান সংস্থার

করোনা আবহে এই অফার ঘোষণা করল বিমান সংস্থা ইন্ডিগো।

নয়াদিল্লি: টিকা নিলেই এবার বিমান ভাড়ায় মিলবে ১০ শতাংশ পর্যন্ত ছাড়। করোনা আবহে এই অফার ঘোষণা করল বিমান সংস্থা ইন্ডিগো। টিকার প্রথম ডোজ বা দুটি ডোজ নেওয়া থাকলেই এই ছাড় মিলবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের গণ টিকাকরণের উদ্যোগের পাশে দাঁড়িয়ে এবং সাধারণ মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে বিমান সংস্থা বিশেষ অফারের কথা ঘোষণা করে।

ইন্ডিগোর তরফে বিবৃতিতে বলা হয়েছে, যেসব যাত্রীদের বয়স ১৮ বছর বা তার বেশি, তাঁরাই এই অফারের সুবিধা পাবেন। পাশাপাশি একাধিক শর্তের কথা বলেছে বিমান সংস্থা। ইন্ডিগো জানিয়েছে, ফ্লাইট বুকিংয়ের সময় সংশ্লিষ্ট যাত্রীকে ভারতে থাকতে হবে। একইসঙ্গে বলা হয়েছে, যেসব যাত্রীরা ভারতে ভ্যাকসিন নিয়েছেন তাঁদের ক্ষেত্রেই ভাড়ায় ছাড় দেওয়া হবে। কীভাবে বিমান সংস্থা বুঝবে যে যাত্রী টিকা নিয়েছেন? ইন্ডিগো-র তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া ভ্যাকসিনেশন সার্টিফিকেট জমা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। তবেই বিমান ভাড়ায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন তিনি। অথবা সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দরে চেক ইন কাউন্টার বা বোর্ডিং গেটে আরোগ্য সেতুর মাধ্যমে ভ্যাকসিনেশন স্টেটাস দেখাতে পারবেন।

ইন্ডিগো-র স্ট্রেটেজি এন্ড রেভিনিউ প্রধান সঞ্জয় কুমার বলেন, দেশের সব থেকে বড় বিমান সংস্থা হিসেবে টিকাকরণের ক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সাধারণ মানুষকে আমরা এই লক্ষ্যে উৎসাহিত করতে পারি। টিকাকরণে যাত্রাদের উৎসাহিত করার পাশাপাশি ইন্ডিগো-র মাধ্যমে যাতে তাঁরা কম খরচে যাতায়াত করতে পারেন তার জন্যই এই অফার। আমরা আমাদের যাত্রীদের নির্ধারিত সময়ে, ঝঞ্ঝাট মুক্ত পরিষেবা দিতে আগ্রহী।

উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম কোনও সংস্থা এই ধরনের ছাড় দিচ্ছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে সীমিত সময়ের জন্য এই অফার। অন্য কোনও অফার, স্কিম বা প্রমোশনের সঙ্গে এই ছাড়ের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থা। শুধুমাত্র ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget