এক্সপ্লোর

দল প্রতিশ্রুতি রাখেনি, স্বামীর দলত্যাগের পর কি একই পথে সিপিএম ছেড়ে আসা গাজলের তৃণমূল বিধায়ক?

অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই কি মালদায় বিধায়ক হারাতে পারে তৃণমূল? গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাসের স্বামী রঞ্জিৎ বিশ্বাসের দলত্যাগের পর এই জল্পনা শুরু হয়েছে।

  গাজল: দল বদলের স্রোতে এবার পা মেলাতে চলেছেন দিপালী বিশ্বাস। হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহে উঠে আসছে গাজলের বিধায়ক দিপালী বিশ্বাসের নামও। ২০১৬ সালে সিপিএমের টিকিটে জেতা গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস। যিনি এখন তৃণমূলে। তাঁরও শিবির বদলানোর সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই কি মালদায় বিধায়ক হারাতে পারে তৃণমূল? গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাসের স্বামী রঞ্জিৎ বিশ্বাসের দলত্যাগের পর এই জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে বিধায়কের কোনও  প্রতিক্রিয়া মেলেনি। তবে বিধায়কের স্বামীর দলত্যাগ নিয়ে মালদা জেলা তৃণমূলের অন্দরের বিরোধ সামনে এসেছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদহে ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী হয়েছিল বাম-কংগ্রেস। তৃণমূল কোনও আসন পায়নি। এরপরই বিরোধী শিবিরে ভাঙন ধরাতে তৎপর হন তৎকালীন জেলার তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে সিপিএম ছেড়ে ২১ জুলাইয়ের সভায় তৃণমূলে যোগ দেন গাজলের বিধায়ক দীপালি। সম্ভবত এবার শুভেন্দুর হাত ধরে তৃণমূল হয়ে সম্ভবত এবার বিজেপির পথে দীপালি। শুক্রবারই দীপালির স্বামী রঞ্জিৎ বিশ্বাস তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন।  আর এরপরই গাজলের বিধায়কেরও তৃণমূল ছাড়া ও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরাল হয়েছে। গাজলের তৃণমূল বিধায়কের স্বামী রঞ্জিৎ বিশ্বাস বলেন, দল আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা রাখেনি। আমার বাড়ির সিকিওরিটি তুলে নেওয়া হয়েছে, যা সম্মানে লেগেছে, এই দলে থেকে কাজ করা সম্ভব নয়। বিধায়কের স্বামীর দলত্যাগ নিয়ে মালদা জেলা তৃণমূল নেতৃত্বের অন্দরেই ভিন্নসুর। মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম নুর  বলেন, কিছু ক্ষোভ আছে, আলোচনা করব, ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করা হবে। জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার বলেন, দলে ব্যবসা করতে এসেছিল, ব্যবসা ফুরিয়েছে তাই বিজেপিতে যাবে, এরা চলে গেলেই ভাল, দাঁড়ালেও গাজলে জিততে পারবে না। এই প্রেক্ষাপটেই তৃণমূল খোঁচা দিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, যে হারে তৃণমূলের বিধায়করা ইস্তফা দিচ্ছেন, তাতে পদত্যাগপত্র সংগ্রহের জন্য পিসির অফিসে আলাদা কাউন্টার তৈরি করা উচিত। বারাসাত তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, তৃণমূলের ক্ষতি হবে না।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget