এক্সপ্লোর

Google employees WFH: ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ চাইলে বেতন কাটা যেতে পারে গুগল কর্মীদের

গুগলের এক মুখপাত্র বলেন, লোকেশন অনুযায়ী আমাদের ক্ষতিপূরণ প্যাকেজ নির্ধারিত হয়। তাছাড়া একজন কর্মী কোথা থেকে কাজ করছেন, সেখানকার স্থানীয় বাজারের উপর নির্ভর করে সর্বোচ্চ বেতন দেওয়া হয়।

নিউ ইয়র্ক : করোনা অতিমারিতে ওয়ার্ক ফ্রম হোমের শুরু। দীর্ঘদিন এই ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছেন কর্মীরা। কিন্তু, এখন কেউ স্থায়ীভাবে এই সুযোগ নিতে চাইলে বেতন কাঠামোয় পরিবর্তন আসবে। এক্ষেত্রে যাঁরা অনেক দূর থেকে যাতায়াত করেন, তাঁরা ভীষণভাবে সমস্য়ায় পড়বেন। একটি সংস্থার পে ক্যালকুলেটরের ভিত্তিতে এই খবর প্রকাশিত হয়েছে রয়টার্সে।

ফেসবুক ও ট্যুইটার সেইসব কর্মীর বেতন কাটে যাঁরা কম খরচাবহুল জায়গায় গিয়ে বসবাস করেন। অ্যালফাবেট ইঙ্কস গুগল কর্মীদের সেই হিসেবের জায়গা দেয় যার মাধ্য়মে তাঁরা দেখতে পাবেন, স্থানান্তরের প্রভাব কী হবে। কিন্তু, দূর থেকে যেসব কর্মী যাতায়াত করেন, তাঁরা বেতন কাটার মতো সমস্যার সম্মুখীন হন। 

গুগলের এক মুখপাত্র বলেন, লোকেশন অনুযায়ী আমাদের ক্ষতিপূরণ প্যাকেজ নির্ধারিত হয়। তাছাড়া একজন কর্মী কোথা থেকে কাজ করছেন, সেখানকার স্থানীয় বাজারের উপর নির্ভর করে সর্বোচ্চ বেতন দেওয়া হয়। শহর ও রাজ্যের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়।

রয়টার্স গুগলের ইন্টারনাল স্যালারি ক্যালকুলেটরের স্ক্রিনশটে দেখেছে। সেই অনুযায়ী, নিউ ইয়র্ক শহর থেকে ট্রেনে এক ঘণ্টার দূরত্বে থাকা স্ট্যামফোর্ড, কানেক্টিকাটের একজন কর্মীকে ১৫ শতাংশ কম বেতন দেওয়া হবে। যদি তিনি ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা চান। কিন্তু, একই অফিসে কাজ করা একজন কর্মী যিনি নিউ ইয়র্ক শহরে বসবাস করছেন, তিনি ওয়ার্ক ফ্রম হোম করতে চাইলে তাঁর বেতন কাটা হবে না। স্ক্রিনশটে শিটিল, বস্টন ও সানফ্রান্সিসকো এলাকার জন্য ৫ ও ১০ শতাংশ করে পার্থক্য দেখা গেছে।

গুগলের কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে জানা গেছে, সান ফ্রান্সিসকো ছেড়ে চলে যাওয়ার পর কেউ যদি লেক তাহোর মতো দামি জায়গায় থাকেন তাহলে তাঁর ২৫ শতাংশ পর্যন্ত বেতন কাটা যেতে পারে। উল্লেখ্য, করোনা অতিমারি পর্ব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সংস্থা ওয়ার্ক ফ্রম হোম মোডে চলে যায়। এখন কোনও কোনও সংস্থা এই সুযোগ দিচ্ছে।

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget