এক্সপ্লোর

Govt Doctor Suicide: সরকারের বদলি নীতি নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে পোস্টের আধঘণ্টা পর গায়ে আগুন দিয়ে আত্মঘাতী সরকারি চিকিৎসক

বদলিতে স্বজনপোষণের জেরে মানসিক অবসাদ থেকে আত্মহত্যা, অভিযোগ চিকিৎসক সংগঠনগুলির

সন্দীপ সরকার, কলকাতা : রাজ্য সরকারের বদলি নীতি নিয়ে প্রশ্ন তুলে ফেসবুক পোস্টের আধঘণ্টার মধ্যেই আত্মহত্যা! এক সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য আত্মঘাতী হওয়া ঘিরে তোলপাড় চিকিৎসক মহলে। চিকিৎসক সংগঠনগুলির অভিযোগ, স্বাস্থ্য দফতরের বদলিতে স্বজনপোষণ হয়, তার জেরেই মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন ওই চিকিৎসক। এদিকে IMA-র রাজ্য সম্পাদক তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘সরকারের বদলি নীতি স্বচ্ছ, স্বজনপোষণ হয় না। চিকিৎসকের মৃত্যু দুর্ভাগ্যজনক।এই মর্মে অভিযোগ জমা পড়লে নিরপেক্ষ তদন্ত হবে।'

১৬ অগাস্ট বিকেল সাড়ে ৩টেয় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য। সেখানে তিনি লেখেন, ‘কীভাবে শান্তি পাব, চাকরি থেকে ইস্তফা দিলে? ৮ বছর প্রান্তিক এলাকায় কাজ করার পর, আবার একটা প্রান্তিক জায়গায় ঠেলে দেওয়া হল, তাও আবার একই কাজে। আর নিতে পারছি না। অভিযোগ, এই ফেসবুক পোস্টের আধঘণ্টা পর গায়ে আগুন দেন অবন্তিকা। ষাট শতাংশ পোড়ার ক্ষত নিয়ে রবিবার রাতে এসএসকেএমে তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে খবর, দীর্ঘ ৮ বছর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কমিউনিটি মেডিসিন বিভাগে সহকারী চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন অবন্তিকা। সেখান থেকে তাঁকে বদলি করা হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবন্তিকার চিকিৎসক স্বামী মুর্শিদাবাদে কর্মরত। তাঁদের আট বছরের মেয়ে অটিজমে আক্রান্ত। 

অবন্তিকার পারিবারিক বন্ধু ও চিকিৎসক অভীক ঘোষ বলেছেন, 'সরকারের উচিত তদন্ত করা। আমরা বন্ধু হিসেবে ব্যাচমেট হিসেবে চাইব, কেন অবন্তিকা এমন করল তার নিরপেক্ষ তদন্ত হোক। চাইব অবন্তিকা সুবিচার পাক।' স্বাস্থ্য দফতরের বদলি নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক মহলের একাংশ। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স-র রাজ্য সম্পাদক মানস গুমটা বলেছেন, 'গত ১০ বছর ধরে বদলি নিয়ে স্বাস্থ্য প্রশাসনে যা চলছে তা নিয়ে নিন্দার ভাষা নেই। আগে চিকিৎসক হোমল্যান্ডে ফিরে আসতে পারতেন। এখন আর পারছেন না। এক জেলা থেকে আরেক জেলায় ঠেলা হচ্ছে। আমরা বহুবার জানিয়েছি। কেউ শোনেনি।'

সম্প্রতি বদলির প্রতিবাদে পাঁচ এসএসকে শিক্ষিকা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এবার বদলি নীতিতে ক্ষোভ জানিয়ে আত্মঘাতী হলেন চিকিৎসক। 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget