এক্সপ্লোর

চুরি, খোয়া যাওয়া মোবাইল ফোন ব্লক করতে পোর্টাল চালু কেন্দ্রের

টেলিকম দফতরের অধীনস্থ ‘সিইআইআর’ মোবাইল চুরি থেকে শুরু করে তার নিরাপত্তা ও রিপ্রোগ্রামিং সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কাজ করবে।

নয়াদিল্লি: চুরি হওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোনের অপব্যবহার রুখতে উদ্যোগী কেন্দ্র। দিল্লিতে চুরি হওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোনকে ট্র্যাক করা বা ব্লক করতে এবার নতুন পোর্টাল চালু করল কেন্দ্রীয় সরকার। ‘সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ বা ‘সিইআইআর’ নামের ওই পোর্টালের সূচনা করতে গিয়ে কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, মোবাইল সুরক্ষাকে জাতীয়স্তরে অগ্রাধিকার দেওয়া উচিত কেন্দ্রের। কারণ, যে কোনও অনলাইন কাজে মোবাইল ফোন হল গুরুত্বপূর্ণ অঙ্গ। ওয়েব পোর্টালটি প্রথম উদ্বোধন হয় মুম্বইতে। প্রসাদ বলেন, আমরা উন্নয়নের জন্য প্রযুক্তি ব্যবহার করি। কিন্তু, সমানভাবে চালাক অপরাধীরা নিজেদের কাজ হাসিল করতে প্রযুক্তি ব্যবহার করে। ফলে, আমাদের এমন একটা প্রযুক্তি প্রয়োজন, যার মাধ্যমে আমরা সুরক্ষিত থাকব। টেলিকম দফতরের অধীনস্থ ‘সিইআইআর’ মোবাইল চুরি থেকে শুরু করে তার নিরাপত্তা ও রিপ্রোগ্রামিং সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল। তিনি বলেন, দিল্লিতে ফি-বছর ৪০ হাজার মোবাইল চুরির ঘটনা ঘটে। তিনি মন্ত্রীকে অনুরোধ করেন, ‘সিইআইআর’-এর সঙ্গে জোনাল ইন্টিগ্রেটেড পুলিশ নেটওয়ার্ক (জিপনেট)-কে যুক্ত করাটা ভেবে দেখতে যাতে তা আরও ফলপ্রসূ হয়। ডিজিটাল যোগাযোগ কমিশনের চেয়ারম্যান তথা টেলিকম দফতরের সচিব অংশু প্রকাশ বলেন, দেশে প্রতি ১০০ জনের জন্য মোবাইল সংখ্যা ২৪২। এখন দৈনন্দিন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে মোবাইল। তিনি বলেন, অপরাধীরা সহজেই আইএমইআই নম্বর পাল্টে ফেলে। ফলত, আইএমইআই নম্বর ক্লোনিং হয়। একই আইএমইআই নম্বরের একাধিক মোবাইল ফোন হয়ে যায়। সেই ঘটনার সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget