এক্সপ্লোর

রাজ্যের কোনও বিষয়ে অবহিত করা হচ্ছে না, অভিযোগ, ১২-ইর মধ্যে মুখ্যসচিব, ডিজি-কে তলব রাজ্যপালের

পাশাপাশি তিনি রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তার তীব্র সমালোচনা করে ট্যুইটে লিখেছেন, রাজ্যের বিভিন্ন ঘটনা, পরিস্থিতি সম্পর্কে আমাকে নিয়মিত আপডেট করায় তাঁরা ব্যর্থ। তাঁরা লাগাতার জবাব, প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থান নিয়েছেন। এটা সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখে সরকার, শাসন চালানোর যাবতীয় রীতিনীতিকে ঝেড়ে ফেলারই সমান।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সঙ্গে সাম্প্রতিক কালে লাগাতার সংঘাতের প্রেক্ষাপটে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (ডিজিপি) তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ১২ ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করতে বলে তলব করেছেন রাজ্যপাল। ট্যুইট করেছেন তিনি। অতীতেও তাঁদের ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। এদিনের ট্যুইটে তিনি বাধ্য হয়ে জনস্বার্থে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজিকে ডেকেছেন বলে জানিয়েছেন রাজ্যপাল। সময় বেঁধে দিয়ে বলেছেন, ১২ তারিখের ওদিকে যেন না হয়, তার মধ্যেই দেখা করতে হবে ওঁদের। পাশাপাশি তিনি রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তার তীব্র সমালোচনা করে ট্যুইটে লিখেছেন, রাজ্যের বিভিন্ন ঘটনা, পরিস্থিতি সম্পর্কে আমাকে নিয়মিত আপডেট করায় তাঁরা ব্যর্থ। তাঁরা লাগাতার জবাব, প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থান নিয়েছেন। এটা সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখে সরকার, শাসন চালানোর যাবতীয় রীতিনীতিকে ঝেড়ে ফেলারই সমান। লাগাতার তথ্য চেয়েও মেলেনি জবাব, তাঁকে রাজ্যের কোনও বিষয়ে অবহিত করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ধনকড়। এ রাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর থেকে ক্ষমতাসীন সরকার, শাসক দলের সঙ্গে হাজারো ইস্যুতে ধনকড়ের মতবিরোধ প্রকাশ্যে এসেছে, কখনও কখনও তা সংঘাতে পর্যবসিত হয়েছে। এমনকী প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নানা সময়ে মতান্তর হয়েছে তাঁর। শাসক দলের তরফে তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ওকালতি করার অভিযোগ তোলা হয়েছে, যা নাকচ করে তিনি সাংবিধানিক চৌহদ্দির মধ্যেই রয়েছেন বলে পাল্টা দাবি করেছেন ধনকড়ও। সব মিলিয়ে এই সংঘাতে নয়া মাত্রা যোগ করল তাঁর আজকের ট্যুইট। ইতিমধ্যেই রাজ্যপালের ট্যুইটের পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, সংবিধান তাঁকে এই ক্ষমতা দেয়নি। তিনি সংবিধান-বিরোধী কাজ করেছেন। গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। মৃত্যু হয় বিজেপি কর্মী জনৈক উলেন রায়ের। এই মৃত্যুর কারণ ঘিরে চাপানউতোর চলছে সরকার, বিরোধীদের। তার মধ্যেই রাজ্য়পালের এই পদক্ষেপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget