এক্সপ্লোর

করোনার জের, ফের বাড়ল আয়কর দাখিলের সময়সীমা

বিজ্ঞপ্তি জারি করে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে, মহামারী পরিস্থিতিতে করদাতাদের এই ছাড় দেওয়া হল।

নয়াদিল্লি: আয়কর দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। ২০২০-২১ আর্থিক বর্ষে ৩০ সেপ্টেম্বর মধ্যে ব্যক্তিগত আয়কর জমা দেওয়া যাবে। দ্য সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে কোনও সংস্থার আইটিআর ফাইল করার সময়সীমা বাড়ানো হয়েছে।  ৩০ নভেম্বর বা তার মধ্যে আইটিআর জমা দিতে হবে সংস্থাকে।

যাঁরা আইটিআর -১ বা আইটিআর -৪ ব্যবহার করে থাকেন তাঁদের আয়কর রিটার্ন  দাখিল করার শেষ তারিখ ৩১ জুলাই। সেই সময়সীমা এবছর বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর। পাশাপাশি কোনও সংস্থার আয়কর জমা দেওয়ার সময়সীমা ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। এবছর তা বাড়িয়ে করা হল ৩০ নভেম্বর। বিজ্ঞপ্তি জারি করে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে, মহামারী পরিস্থিতিতে করদাতাদের এই ছাড় দেওয়া হল।

করোনা পরিস্থিতিত জেরবার সারা দেশ। এই পরিস্থিতিতে করদাতাদের কিছুটা স্বস্তি দিল আয়কর বিভাগ। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে, কর্মচারীদের ফর্ম ১৬ জারির সময়সীমাও বাড়ানো হল। জানানো হয়েছে, সংস্থাগুলি তাদের কর্মীদের ফর্ম ১৬ দিতে পারবে ১৫ জুলাই পর্যন্ত। একইসঙ্গে বলা হয়েছে, বাড়ছে বিলম্বিত বা সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা। ৩১ জানুয়ারি, ২০২২ এই তারিখের মধ্যে বিলম্বিত বা সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

এদিকে, ১ থেকে ৬ জুন বন্ধ থাকবে দফতরের পোর্টাল। আগামী ৭ জুন আয়কর জমা দেওয়ার নতুন পোর্টাল আনছে আয়কর দফতর। ইতিমধ্যেই সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দফতরের তরফে। বিজ্ঞপ্তি অনুসারে ৬দিন চালু পোর্টাল বন্ধ থাকবে। সেই কারণে আগেভাগেই কাজ গুছিয়ে নিতে বলা হয়েছে কর্মী-আধিকারিকদের। আয়কর আধিকারিক (AO), (CIT)A অফিসারদের চালু পোর্টাল থেকে আয়করদাতাদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। তবে শুধু অফিসাররাই নন, পোর্টাল বন্ধ থাকায় ওই নির্দিষ্ট সময়ে সমস্যার মুখে পড়বেন আয়করদাতারাও। কারণ, আয়কর রিটার্ন জমা করতে অনেকটা সময় এই পোর্টালে ব্যস্ত থাকতে হয় তাঁদের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget