এক্সপ্লোর

দ্রুত আনতে হবে করোনা টিকা, ৩,০০০ কোটি টাকার মিশন কোভিড সুরক্ষা ফান্ডের কথা ভাবছে কেন্দ্র   

খসড়া বলছে, এই জাতীয় মিশনের লক্ষ্য হবে আত্মনির্ভর ভারতে ফোকাস করে যত তাড়াতাড়ি সম্ভব দেশবাসীর কাছে সস্তায় নিরাপদ টিকা পৌঁছে দেওয়া, শুধু দেশ নয়, গোটা বিশ্বকে করোনা রোগ মুক্ত করাকেও গুরুত্ব দেওয়া হবে।

  নয়াদিল্লি: যত দ্রুত সম্ভব এমন করোনা টিকা আনতে হবে যা নিরাপদ ও কার্যকর হয়, দাম হয় সস্তা, দ্রুত পৌঁছে দেওযা যায় দেশবাসীর কাছে। এ জন্য এবার মিশন কোভিড সুরক্ষা নামে ৩,০০০ কোটি টাকার একটি ফান্ড তৈরির প্রস্তাব করল কেন্দ্র। বায়োটেকনোলজি বিভাগ জানিয়েছে, এই প্রস্তাবিত মিশন করোনা টিকার ক্লিনিক্যাল স্টেজ থেকে তার উৎপাদন সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটিতে নজর রাখবে। এই মিশনের লক্ষ্য হল, অন্তত ৬টি করোনা টিকা উৎপাদন করা, সেগুলোর লাইসেন্সের ব্যবস্থা করা, জরুরি ভিত্তিতে যাতে ব্যবহার করা যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব বাজারে নিয়ে আসা। এই প্রস্তাবিত মিশনের ব্যাপারে কেন্দ্র এখনও স্পষ্ট কিছু জানায়নি, তবে নানা সূত্রে জানা গিয়েছে, এমন একটি প্রস্তাব করা হয়েছে। তবে এর বেশি কাজ এখনও এগোয়নি। খসড়া প্রস্তাব অনুযায়ী, এই মিশনের বাজেট হবে ৩,০০০ কোটির মত, সময়সীমা ১২-১৮ মাস। এদের কাজ হল, দেশে যথেষ্ট পরিমাণ করোনা টিকা তৈরি হচ্ছে কিনা দেখা, তারপর তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মারফত জনস্বাস্থ্য ব্যবস্থায় সংযুক্ত করা। তবে তার আগে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন ওই টিকাকে স্বীকৃতি দেবে। করোনা টিকা তৈরির জন্য দেশের নানা সংস্থা এখন কোমর বেঁধে নেমেছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, দেখতে হবে, এই টিকা তৈরির প্রকল্প যাতে প্রজেক্ট মোডের বদলে মিশন মোডে থাকে। এখনও পর্যন্ত টিকা তৈরির কাজ খণ্ডিতভাবে হচ্ছে, তাই আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যে টিকা সরবরাহের বিষয়টি মসৃণ করতে একটি মিশন তৈরি করা জরুরি। তাদের কাজ হবে, প্রি ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট থেকে গণহারে টিকা তৈরি, তা সকলের কাছে পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দেওয়া- এই পুরো প্রক্রিয়া মসৃণ করা। খসড়া বলছে, এই জাতীয় মিশনের লক্ষ্য হবে আত্মনির্ভর ভারতে ফোকাস করে যত তাড়াতাড়ি সম্ভব দেশবাসীর কাছে সস্তায় নিরাপদ টিকা পৌঁছে দেওয়া, শুধু দেশ নয়, গোটা বিশ্বকে করোনা রোগ মুক্ত করাকেও গুরুত্ব দেওয়া হবে। যতগুলি ভারতীয় সংস্থা টিকা তৈরির চেষ্টা করছে, প্রত্যেককে সাহায্য করবে এই মিশন। তারপর সবার আগে সফল টিকা তৈরি করা সংস্থাকে বেছে নেওয়া হবে। যাতে একাধিক টিকা নিয়ে হুড়োহুড়ি না হয় বা কাজে অস্বাভাবিক দেরি না হয় তা গুরুত্ব দিয়ে দেখা হবে। একই সঙ্গে কোনওমতেই বোঝাপড়া করা চলবে না মানুষের সুরক্ষা ও নিরাপত্তা দিকটিতে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arabul Islam : তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
Harish Rana: 'যাওয়ার সময় হল, ক্ষমা কোরো', মাথায় হাত বুলিয়ে, তিলক কেটে হরিশ রানাকে চিরবিদায় জানাল পরিবার
'যাওয়ার সময় হল, ক্ষমা কোরো', মাথায় হাত বুলিয়ে, তিলক কেটে হরিশ রানাকে চিরবিদায় জানাল পরিবার
West Bengal DA News: ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
Kolkata Weather Update: শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি
শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget