এক্সপ্লোর
বাজেট অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর লক্ষ্যে সরকার, বিভিন্ন ইস্যুতে চেপে ধরতে তৈরি বিরোধীরা

ফাইল ছবি
নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী পীযূষ গয়াল। এই অধিবেশন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বাজেট অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চাইছে সরকার। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল, তিন তালাক বিল এবং জনপ্রতিনিধি সংশোধনী বিল। তবে বিলগুলি পাশ করানো সহজ হবে না। কারণ, বিরোধী দলগুলিও বিভিন্ন ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে তৈরি। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতার মধ্যে দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে। এই অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। রাফাল যুদ্ধবিমান চুক্তি সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে আক্রমণ করতে পারে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। পাশাপাশি এনডিএ-র শরিক দলগুলিও সব ইস্যুতে সরকারকে সমর্থন করবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, তিন তালাক বিল নিয়ে জেডিইউ-এর আপত্তি রয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও চাপে সরকার। বিলটি লোকসভায় পাশ হয়ে গেলেও, রাজ্যসভায় পাশ করা কঠিন। বিরোধী দলগুলি বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছে। এছাড়া অযোধ্যায় রাম মন্দির নিয়েও চাপে সরকার। এই ইস্যুতেও সংসদে ঝড় উঠতে পারে।
আরও পড়ুন























