এক্সপ্লোর

লকডাউন উঠলেও মে মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকুক শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় জমায়েত, শপিং মল, সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে

মঙ্গলবার রাজনাথ সিংহের পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে সুপারিশ করা হয়, লকডাউন উঠুক বা না উঠুক, আপাতত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল ও ধর্মীয় জমায়েত বন্ধ রাখা হোক।

নয়াদিল্লি: আগামী ১৪ এপ্রিল মধ্যারাতে লকডাউন উঠে যাচ্ছে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি।কিন্তু লকডাউন তুলে নেওয়া হলেও আপাতত স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে না খোলাই ভাল, এমনটাই সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রীদের। সূত্রের খবর, মঙ্গলবার রাজনাথ সিংহের পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীদের একটি বৈঠকে সুপারিশ করা হয়, লকডাউন উঠুক বা না উঠুক, আপাতত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল ও ধর্মীয় জমায়েত বন্ধ রাখা হোক। ওই বৈঠকের সুপারিশ, ১৪ এপ্রিলের পরও আরও ৪ সপ্তাহ স্কুল কলেজ বন্ধ রাখা হোক। এমনিতেই মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের শেষ অবধি চলে গরমের ছুটি। তাই পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই করোনা পরিস্থিতিতে আপাতত বন্ধই রাখা হোক ক্লাসরুম স্টাডি। সেই সঙ্গে ধর্মীয় জমায়েতগুলির উপরও নিষেধাজ্ঞা বজায় রাখা হোক আরও কিছুদিন, মত মন্ত্রীদের। মঙ্গলবারের কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে আলোচনা হয় এই পরিস্থিতিতে কী কী পদক্ষেপ করলে অতিমারী করোনাকে ঠেকানো যাবে। তার উপর আগামী ১৪ এপ্রিল পর্যন্তই লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই লকডাউন উঠে গেলেও কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা বজায় রাখা প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়। মন্ত্রীদের একাংশ বলেন, এই পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত নিতে গেলে রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলাও জরুরি। এছাড়াও এদিনের বৈঠকে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমানে করোনা পরীক্ষার কিটের জোগানের ব্যাপারেও আলোচনা হয়। এই নিয়ে বারবার প্রশ্ন তুলছেন বিরোধী দল ও স্বাস্থ্যকর্মীরা। বৈঠকে হাজির ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল প্রমুখ। সূত্রের খবর, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে সঙ্গে শপিং মল গুলিও আপাতত না খোলার সুপারিশ করা হয়। তাছাড়াও আলোচনায় উঠে আসে আরও কয়েকটি বিষয়। যেমন লকডাউন উঠলেও যেন আন্তঃরাজ্য যাতায়াতে নিয়ন্ত্রণ রাখা হয়। গণপরিবহন ব্যবস্থাও যেন নির্দিষ্ট একটি সময় চালু থাকে। অফিসগুলিতেও যাতে কম সংখ্যক কর্মী একসঙ্গে হাজির হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget