এক্সপ্লোর

Earthquake : মাঝরাতে থরথর করে কাঁপল মাটি ! ভারতের কচ্ছ অঞ্চলে তীব্র আতঙ্ক

Gujarat Kutch Earthquake: ভূমিকম্পের তীব্রতা ৪.১ মাপা হয়েছে।  এই ভূমিকম্পে হতাহত বা সম্পত্তির কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

গান্ধীনগর: ফের ভূমিকম্প। ফের সেই গুজরাত।  শুক্রবার ও শনিবারের মাঝামাঝি কেঁপে উঠল গুজরাতের কচ্ছ। এখনও ভুজের ভূমিকম্পের আতঙ্ক কাটেনি। সেই মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, এখনও গুজরাতের কানে বাজে। এবার ভূমিকম্পের তীব্রতা ৪.১ মাপা হয়েছে।  এই ভূমিকম্পে হতাহত বা সম্পত্তির কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

গান্ধীনগরের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট (আইএসআর)- র দেওয়া তথ্য অনুসারে,  গভীর রাতে ১টা ২২ মিনিটে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্র কচ্ছ জেলার খাওড়া থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। ভূমিকম্পের ধাক্কা অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে  মানুষ ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে।                               

সরকারি আবেদন                        

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক করা হয়েছে। আধিকারিকদের মতে, এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ভবনের ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন জনগণকে শান্তি বজায় রাখতে এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে।                           

কচ্ছর ২০০১ সালের বিধ্বংসী ভূমিকম্প                             

উল্লেখ্য, কচ্ছ জেলা খুবই ভূমিকম্পপ্রবণ। এখানে প্রায়ই কম তীব্রতার ভূমিকম্প হতে থাকে। তাই প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলি সবসময় সতর্ক থাকে। কচ্ছতে ২০০১ সালের বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতি আজও মানুষের মনে টাটকা। ২০০১ সালের ২৬ জানুয়ারী ভারতের ৫২তম সাধারণতন্ত্র দিবসের দিন, সকাল ০৮:৪৬-এ সংঘটিত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের গুজরাত রাজ্যের কচ্ছ জেলার ভচাউ তালুকের চৌবারি গ্রাম থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ।                        

কচ্ছে সেই বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল ১২,৩০০।  গুজরাতের আঞ্জার, ভূজ ও ভাচাউ তালুকের শয়ে শয়ে গ্রাম মাটিতে মিশে যায়। ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় গুজরাত। ভুজ এলাকার প্রায় ৪০% বাড়িঘর, বহু স্কুল,  হাসপাতাল এবং পাকা রাস্তা ধসে যায়।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget