এক্সপ্লোর

Gurmeet Ram Rahim Singh: গত দু'বছরেই সাত বার প্যারোল মঞ্জুর, এবার খুনের মামলায় বেকসুর খালাস পেলেন রাম রহিম

Dera Sacha Sauda: ২০২১ সালে ওই মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করে সিবিআই আদালত।

চণ্ডীগড়: বার বার প্য়ারোলে বেরিয়ে আসা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই আবহেই খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ডেরা সাচা সওদার প্রধান গুরমিত রাম রহিম। মঙ্গলবার রাম রহিমকে বেকসুর খালাস করল পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। প্রাক্তন ডেরা সাচা আধিকারিককে খুনে অভিযুক্ত ছিলেন তিনি। ২০২১ সালে ওই মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করে সিবিআই আদালত। (Gurmeet Ram Rahim Singh)

২০০২ সালে খুন হন ডেরা সাচার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংহ। গুলি করে হত্যা করা হয় তাঁকে। হরিয়ানার সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম যে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই হাত ছিল বলে তদন্তে উঠে আসে। তাই রঞ্জিতের খুনেও নাম জড়ায় রাম রহিমের। ২০২১ সালে পঞ্চকুলার সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনায়। ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁকে। (Dera Sacha Sauda)

কিন্তু সিবিআই আদালতের সেই নির্দেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানান রাম রহিম। সেই মামলাতেই মঙ্গলবার রাম রহিমকে বেকসুর খালাস করল হাইকোর্ট। মামলায় অন্য যে পাঁচ জনের নাম উঠে আসে, তাঁদের মধ্যে চারজন, অবতার সিংহ, জসবীর সিংহ, কৃষ্ণ লাল এবং সবদিল সিংহকেও মুক্তি দিয়েছে আদালত। মামলা চলাকালীন মৃত্যু হয় পঞ্চম জনের। 

আরও পড়ুন: Amit Shah: জঙ্গি, পাথর নিক্ষেপকারীর পরিবার ও আত্মীয়দের সরকারি চাকরি নয়, শাহের কাশ্মীর-সিদ্ধান্তে বিতর্ক

আরও দু'টি খুনের মামলায় নাম জড়িয়েছে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের। সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি ২০০২ সালে খুন হন। বাড়ির ঠিক বাইরে গুলি করে তাঁকে খুন করে আততায়ীরা। 'পুরা সচ' নামের একটি সংবাদপত্র চালাতেন তিনি। গুরমিত মহিলাদের ধর্ষণ করেন বলে একটি চিঠি নিজের সংবাদপত্রে ছেপেছিলেন তিনি। রোহতকের সুনারিয়া জেলে এই মুহূর্তে রয়েছেন রানরহিম। নিজের দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের জেল হয়েছে তাঁর। কিন্তু ২০২৪ সালের ১৯ জানুয়ারি ৫০ দিনের প্যারোলে বেরিয়ে আসেন রাম রহিম। সব মিলিয়ে এখনও পর্যন্ত ন'বার প্যারোলে বেরিয়ে এসেছেন রাম রহিম, যার মধ্যে গত দু'বছরেই সাত বার প্যারোল পান তিনি। ২০২৩ সালে ৪০ দিনের প্যারোলে বেরিয়ে তরোয়াল দিয়ে পেল্লাই আকারের কেকও কাটতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB News Live: ইরানের মিসাইল নেটওয়ার্ক ধ্বংস করা হবে, প্রয়োজনে সেনা পাঠাব, হুঙ্কার ট্রাম্পের
ইরানের মিসাইল নেটওয়ার্ক ধ্বংস করা হবে, প্রয়োজনে সেনা পাঠাব, হুঙ্কার ট্রাম্পের
Iran Israel Conflict : 'বারণ শোনেনি..', ইরানকে আরও বড় হুঁশিয়ারি ট্রাম্পের !
'বারণ শোনেনি..', ইরানকে আরও বড় হুঁশিয়ারি ট্রাম্পের !
Iran Israel Conflict: এবার খামেনেইর স্ত্রীরও মৃত্যু ! দাবি ইরানীয় সংবাদ মাধ্যমের
এবার খামেনেইর স্ত্রীরও মৃত্যু ! দাবি ইরানীয় সংবাদ মাধ্যমের
Amit Shah:
"তৃণমূলকে ভোট দেওয়ার মতো ভুল করলে, ভাইপোর শাসন হবে, মমতার নয়", তাৎপর্যপূর্ণ মন্তব্য অমিত শাহর

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Embed widget