এক্সপ্লোর

সন্ত্রাসে অর্থসাহায্যের ২ মামলায় দোষী সাব্যস্ত মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইন্ড সঈদের ১১ বছরের জেল

সঈদ, বাকিদের বিরুদ্ধে লাহোর, গুজরানওয়ালা ও মুলতানে মামলাগুলি দায়ের করা হয় আল আনফাল ট্রাস্ট, দাওয়াতুল ইরশাদ ট্রাস্ট ও মুয়াজ বিন জাবাল ট্রাস্ট সহ একাধিক ট্রাস্ট ও অ-লাভজনক সংগঠনের নামে থাকা সম্পত্তি মারফত সন্ত্রাসবাদে ঢালার জন্য় তহবিল, অর্থ সংগ্রহের অভিযোগে।

ইসলামাবাদ: সন্ত্রাসে অর্থসাহায্যের অভিযোগে দুটি মামলায় বুধবার হাফিজ সঈদকে দোষী ঘোষণা করে ৫ ও ৬ বছর করে মোট ১১ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন আদালত। এই প্রথম কোনও সন্ত্রাস মামলায় দোষী ঘোষিত হলেন সঈদ। গত ডিসেম্বর ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হানার মাস্টারমাইন্ড সঈদ ও তার সঙ্গীদের ৬টি সন্ত্রাসবাদে অর্থ ঢালার মামলায় অভিযুক্ত করে আদালত। হাফিজ নিজের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদতের ৬টি মামলার সবকটিই একসঙ্গে জুড়ে দেওয়ার আবেদন করেছিলেন মঙ্গলবার। তা মেনে নেয় আদালত। পাক মিডিয়া জানায়, লাহোরের সন্ত্রাস দমন আদালত যাতে বাকি চারটি মামলার বিচার চলা পর্যন্ত বিচার শেষ হওয়া দুটি মামলায় রায় ঘোষণা না করে, সেই আর্জি জানিয়েছিলেন সঈদ ও তাঁর ঘনিষ্ঠ সঙ্গীরা। তাতে সম্মত হয় আদালত। সঈদ, তাঁর সহযোগীদের বিরুদ্ধে পঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে গত বছর ১৭ জুলাই ২৩টি এফআইআর দায়ের করেছিল সন্ত্রাসদমন শাখা। তাঁকে লাহোরের কোট লাখপত জেলে রাখা হয়েছে। সঈদ, বাকিদের বিরুদ্ধে লাহোর, গুজরানওয়ালা ও মুলতানে মামলাগুলি দায়ের করা হয় আল আনফাল ট্রাস্ট, দাওয়াতুল ইরশাদ ট্রাস্ট ও মুয়াজ বিন জাবাল ট্রাস্ট সহ একাধিক ট্রাস্ট ও অ-লাভজনক সংগঠনের নামে থাকা সম্পত্তি মারফত সন্ত্রাসবাদে ঢালার জন্য় তহবিল, অর্থ সংগ্রহের অভিযোগে। প্রায় ১২ বছর আগে মুম্বইয়ের বুকে নজিরবিহীন সন্ত্রাসের বলি হয়েছিলেন ১৬৬জন। যে লস্কর-ই-তৈবা আর্থিক মহানগরীর বুকে হত্যালীলা চালিয়েছিল, সঈদের জামাত-উদ-দাওয়া তারই সামনের সারির শাখা বলে মনে করা হয়। সন্ত্রাস দমনে আর্থিক মদত বন্ধ করায় তাদের ভূমিকা খতিয়ে দেখে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) পাকিস্তান সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণার দিনকয়েক আগে সাজা ঘোষণা হল সঈদের। তাঁর আইনজীবীরা সাংবাদিকদের কাছে দাবি করেন, এফএটিএফের চাপেই শাস্তি দেওয়া হল তাঁকে। পাকিস্তানকে কোন তালিকায় ফেলা হবে, সিদ্ধান্ত নেবে এফএটিএফ। পাকিস্তান ধূসর তালিকা থেকে নাম কাটানোর চেষ্টা করছে। পাকিস্তান আন্তর্জাতিক মহলকে বোঝাতে মরিয়া, সন্ত্রাসে আর্থিক মদত দমনে তারা তত্পর।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget