এক্সপ্লোর

Nanur Shahid Diwas: হলদিয়ায় পৃথকভাবে "নানুর শহিদ দিবস" পালন তৃণমূলের, গোষ্ঠীদ্বন্দ্বের জের ?

২০০০ সালের ২৭ জুলাই নানুরের সূচপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ১১ জন তৃণমূল কর্মীর। আর তার নয় বছর পর, ২০০৯ সাল থেকে ২৭ জুলাই প্রত্যেক বছর হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস নানুর শহিদ দিবস পালন করে আসছে। 

বিটন চক্রবর্তী, হলদিয়া(পূর্ব মেদিনীপুর) : পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আলাদা আলাদাভাবে "নানুর শহিদ দিবস" পালন। আর তা ঘিরে ফের শাসকদলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

২০০০ সালের ২৭ জুলাই বীরভূমের নানুরের সূচপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ১১ জন তৃণমূল কর্মীর। আর তার নয় বছর পর, ২০০৯ সাল থেকে ২৭ জুলাই প্রত্যেক বছর হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস নানুর শহিদ দিবস পালন করে আসছে। 

হলদিয়া পুরসভার পাশে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল রহমান। এবছরও সেখানে একই রকমভাবে পালিত হয় নানুর শহিদ দিবস। আর এই অনুষ্ঠানস্থল থেকে এক কিলোমিটারের মধ্যেই তৃণমূল যুবর উদ্যোগে পালিত হয়েছে আরও একটি নানুর শহিদ দিবস। যার মূল উদ্যোক্তা ছিলেন হলদিয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলি।

এ প্রসঙ্গে আজিজুল রহমানের দাবি, দলের অনুমতি নিয়েই এই অনুষ্ঠান আমি কয়েক বছর ধরে করে আসছি। কে কোথায় অনুষ্ঠান করেছেন তা আমি জানি না। যদি কেউ করে থাকেন, তবে তা দলের নীতি বিরুদ্ধ।

অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন আজগর আলিও। তাঁর বক্তব্য, সারা বাংলা জুড়ে তো নানুর শহিদ দিবস পালন করা হচ্ছে। তাছাড়া আমাদের বড় পরিবার। তাই ঠ্যালাঠেলি তো একটু হবেই।

উল্লেখ্য, হলদিয়া বিধানসভায় হারের জন্য এবার দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ জানিয়ে রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছেন তৃণমূল প্রার্থী স্বপন নস্কর। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই চিঠি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে তিনি নিজে চিঠি লেখেননি বলে দাবি স্বপন নস্করের। দলীয় নেতাদের চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। গোটাটাই শাসকের গোষ্ঠী দ্বন্দ্ব বলে কটাক্ষ বিজেপির। প্রসঙ্গত, রাজ্যজুড়ে অভাবনীয় সাফল্যের মাঝেও হলদি নদীর পাড়ে গড়ে ওঠা প্রাচীন জনপদ হলদিয়ায় হার হয়েছে রাজ্যের শাসক দলের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
LPG Price Cut : বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Kulgam Terror Attack : পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget