এক্সপ্লোর

BJP Worker Death: কোচবিহারের বাগান থেকে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

বেশ কিছুদিন বাড়ি ছাড়াও ছিলেন তিনি। পরে বাড়ি ফেরার পরও, তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

সিতাই: কোচবিহারের সিতাইয়ে বাগান থেকে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনার নেপথ্যে তৃণমূল রয়েছে বলে অভিযোগ বিজেপির। পাল্টা, বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয় কোচবিহার। এবার কোচবিহারের সিতাইয়ে অস্বাভাবিক মৃত্যু হল বিজেপি কর্মীর। বাড়ির কিছুটা দূরে বাগান থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত অনিল বর্মন হোকদাহ আদাবাড়ি গ্রামের বাসিন্দা। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাগানের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। বিজেপির অভিযোগ, ভোটের ফল বেরনোর পরই তাঁর বাড়ি ভাঙচুর করে তৃণমূল। 

বেশ কিছুদিন বাড়ি ছাড়াও ছিলেন তিনি। পরে বাড়ি ফেরার পরও, তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।  যদিও মৃতের ভাই মানসিক অবসাদের কথা মানতে চাননি।মৃতের ভাই নিখিল বর্মন জানিয়েছেন,  নির্বাচনের পর বাড়ি ভাঙচুর হয়েছিল, তবে এখন কোনও সমস্যা ছিল না। কেন এটা করল, সেটা বুঝতে পারছি না। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায় জানান, যে কেউ মারা গেলেই বিজেপি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি...আমার বিশ্বাস এর সঙ্গে কোনও রাজনীতির বিষয় নেই। পুরোটাই বিজেপি নাটক করেছে।

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের ফল ঘোষণার পর বারবার উত্তপ্ত হয় কোচবিহার। তৃণমূল ও বিজেপি দু’দলই পরস্পরের বিরুদ্ধে দলীয় কর্মী খুনের অভিযোগ তোলে। বিজেপির দাবি, ভোটের ফল বেরনোর পর এখনও তাঁদের ৩ জন কর্মীর মৃত্যু হয়েছে। তৃণমূলের দাবি, ভোট পরবর্তী সন্ত্রাসে মৃত্যু হয়েছে তাঁদের এক কর্মীর।

এরপরই কোচবিহার সফরে যান রাজ্যপাল। ঘুরে দেখেন, অশান্ত এলাকাগুলি। যা নিয়ে, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রকাশ্যে চলে আসে। এবার সেই কোচবিহারের সিতাইয়ে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ‘ইরান থেকে বিপদ নেই, যুদ্ধে যেতে বাধ্য করেছে ইজ়রায়েল’, বিবেকের ডাকে সাড়া দিয়ে পদত্যাগী ট্রাম্পের আধিকারিক
‘ইরান থেকে বিপদ নেই, যুদ্ধে যেতে বাধ্য করেছে ইজ়রায়েল’, বিবেকের ডাকে সাড়া দিয়ে পদত্যাগী ট্রাম্পের আধিকারিক
West Bengal Assembly Election 2026 : 'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
Food Safety: ফের টন টন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার, পনির, ভোজ্য তেল, নুডলস, সস, মেয়োনিজ়…কী নেই তালিকায়
ফের টন টন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার, পনির, ভোজ্য তেল, নুডলস, সস, মেয়োনিজ়…কী নেই তালিকায়
West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?
নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
Embed widget