এক্সপ্লোর

Happy New Year 2022: বর্ষবরণের প্রস্তুতি বিশ্বজুড়ে, ওমিক্রন আতঙ্কের আবহে কোথায় কীভাবে অনুষ্ঠান পালন?

Happy New Year 2022: ওমিক্রন সতর্কতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে (Delhi)। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত ইউরোপের (Europe) সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে।

নয়াদিল্লি: নতুন বছর (New Year 2022) মানেই নতুনের সূচনা। আর সেই সূচনা জানাতে প্রস্তুত বিশ্ববাসী। কিন্তু গত দুবছরে বর্ষবরণের ছবিটা পাল্টে গিয়েছে বিশ্বজুড়েই। ২০২০ থেকে ২০২১ সালে সঙ্গী হয়েছিল করোনা (Corona)। ২০২১ থেকে ২০২২ –এ অন্যথা হল না। এরই মাঝে নয়া আতঙ্ক ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron)। যা নিয়ে ভারত সহ একাধিক দেশ বিধি জারি করেছে।

ওমিক্রন সতর্কতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে (Delhi)। অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানেও বিধি জারি করা হয়েছে। গত সপ্তাহে ক্রিসমাস উদযাপনেও বিধি জারি করা হয়েছিল। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, মধ্য প্রদেশ, গুজরাত, উত্তর প্রদেশ, ওড়িশাতেও বিধি জারি করা হয়েছে। রাত ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগু হয়েছে নাইট কার্ফু। একইসঙ্গে জমায়েথে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন। 

মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। তাই বর্ষবরণের একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ১৫ হাজার  জনসমাগমের অনুমতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। প্রত্যেকের সম্পূর্ণ টিকাকরণ এবং মাস্ক পরা বাধ্যতামূলক। লস অ্যাঞ্জেলসে গ্র্যান্ড পার্কের অনুষ্ঠান এবার অনলাইনেই দেখা যাবে। ওমিক্রন আতঙ্কে যুক্তরাজ্যের (UK) একাধিক জায়গায় বিধি জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ডের মতো জায়গাও। জমায়েতে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট প্রশাসনের। এর আগে ক্রিসমাসে রেকর্ড সংক্রমণ হয় ইংল্যান্ডে। লন্ডনের (London) ট্রাফলগর স্কোয়ারে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ২০২২ সালের আগে কোনও নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে না। নাইটক্লাব এবং পাবগুলি রাতে খোলা থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। 

এখনও পর্যন্ত ইউরোপের (Europe) একাধিক দেশে মাত্রাতিরিক্ত সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছে বহু দেশ। ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন জনসমাগম করা যাবে বর্ষবরণের অনুষ্ঠান। একইভাবে রোম এবং ভেনিসেও বাতিব করা হয়েছেন অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান লাইভ দেখার বন্দোবস্ত করেছে জার্মানি (Germany)। আগেই ক্রিসমাস এবং বর্ষবরণের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে গ্রিস। সব ধরনের জমায়েত বন্ধ করতে বলা হয়েছে। বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে প্রশাসন। নতুন বছরের শুরুতে আরও কিছু বিধি জারি করা হতে পারে বলে সূত্রের খবর। 

থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাঙ্কককে বর্ষবরণের অনুষ্ঠান হবে। শুধু মাত্র ওপেন এয়ারে দর্শকদের অনুমতি দেওয়া হয়েছে। যাঁরা এই অনুষ্ঠান দেখতে আসবেন তাঁদের আগে থেকেই রেজিস্ট্রেশন এবং সম্পূর্ণ ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। সাধারণত জাপানের টোকিওতেই সবথেকে বড় বর্ষবরণের অনুষ্ঠান হয়। তবে গত বছর টোকিওতে নিউ ইয়ার সেলিব্রেশন বাতিল হয়।

আরও পড়ুন: Happy New Year 2022: বছরের প্রথম দিন কীভাবে কাটাবেন? রইল কিছু আইডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget