এক্সপ্লোর

Teachers Day 2021: রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন নিতেন না পুরো বেতন, জন্মদিনের প্রাক্কালে স্মরণে রাধাকৃষ্ণন

Teachers Day 2021: আগামিকাল ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস ও ডা. সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন। জেনে নেওয়া যাক তাঁর সম্বন্ধে কিছু তথ্য।

নয়াদিল্লি: রাত পোহালেই ৫ সেপ্টেম্বর। দেশ জুড়ে এই দিনটিতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ডা. সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি একজন শিক্ষকের পাশাপাশি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন।

ডা. সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিনের প্রাক্কালে তাঁর সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

ডা. রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর, তামিলনাড়ুর তিরুত্তনি নামক এক শহরে। তিনি বড় হয়ে শিক্ষকতায় যোগদান করেন। ক্রমেই তিনি তাঁর শিক্ষকতার জোরে এবং ভাল মানুষ হিসেবে পড়ুয়াদের কাছে প্রিয় হয়ে ওঠেন। যখন তিনি ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন, তখন তাঁর কয়েকজন ছাত্র তাঁর জন্মদিন উদযাপনের আবেদন জানান। সেই সময় ডা. রাধাকৃষ্ণন বলেছিলেন, যদি তাঁর জন্মদিন 'শিক্ষক দিবস' হিসেবে পালিত হয় তাহলে তিনি খুবই গর্ববোধ করবেন। 

ডা. সর্বপল্লি রাধাকৃ্ষ্ণন ১৯৫২ - ১৯৬২ সাল পর্যন্ত ভারতের উপ-রাষ্ট্রপতি ছিলেন। ১৯৬২ - ১৯৬৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলান। 

গোটা ছাত্রজীবনে তিনি একাধিক স্কলারশিপ পেয়েছেন। তিনি প্রথমে ভেলোরের এক কলেজে ভর্তি হলেও ১৭ বছর বয়সে মাদ্রাজ খ্রিষ্টান কলেজে চলে যান। ১৯০৬ সালে দর্শনে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং শিক্ষকতায় যোগদান করেন।

১৯৩১ সালে ব্রিটিশ সরকারের দেওয়া 'নাইট ব্যাচেলর' উপাধি পান এবং সেই থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত তাঁকে 'স্যার' সর্বপল্লি রাধাকৃষ্ণন নামে ডাকা হত। স্বাধীনতার পর তাঁকে ডা. সর্বপল্লি রাধাকৃষ্ণন বলা হয়। 

১৯৪৬ সালে তিনি গণপরিষদে নির্বাচিত হন। তিনি দীর্ঘকাল ইউনেসকো (UNESCO) এবং পরবর্তীকালে মসকোর প্রতিনিধি (ambassador) হিসাবে কাজ করেছেন। 

১৯৫৪ সালে 'ভারত রত্ন', ১৯৬১ সালে জার্মান বুক ট্রেডের 'শান্তি পুরস্কার' পান। ১৯৬৩ সালে তিনি 'অর্ডার অফ মেরিট' এবং ১৯৭৫ সালে 'দ্য টেম্প্লেটন প্রাইজ' পান। যদিও পুরস্কারের সম্পূর্ণ অর্থটাই তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দান করে দেন। 

এছাড়া ১৯৩১ থেকে ১৯৩৭ পর্যন্ত তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ১৯৩৯ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলান। ১৯৫৩ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলেছেন। 

ডা. রাধাকৃষ্ণনের স্মৃতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ও অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি 'হেল্পেজ ইন্ডিয়া' একটি সমাজসেবী সংস্থা গড়ে তোলেন। এমনকী তিনি যখন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন তাঁর ১০ হাজার টাকা বেতনের মাত্র ২৫০০ টাকা তিনি নিতেন। বাকি গোটা টাকাটাই প্রত্যেক মাসে জমা হত 'প্রাইম মিনিস্টারস ন্যাশনাল রিলিফ ফান্ড'-এ। ১৯৭৫ সালের ১৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান ব্যক্তিত্ব। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget