এক্সপ্লোর

তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ডাক, সোলেমানিকে মারা ‘ক্রিমিনালদের চরম বদলা’র হুমকি ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের

ইরানের ওই প্রবল শক্তিধর জেনারেলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই মেরে ফেলা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তাদের দাবি, ইরাকে এ সপ্তাহেই মার্কিন দূতাবাসে হামলা সহ মার্কিন ঘাঁটিগুলির ওপর একাধিক আক্রমণের স্থপতি সোলেমানি।

তেহরান: জেনারেল কাসিম সোলেমানি হত্যার পর আমেরিকাকে ‘চরম বদলা’র হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। সোলেমানির মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ডাক দিয়েছেন তিনি। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, যে ক্রিমিনালরা জেনারেল সোলেমানিকে মেরেছে, তাদের এই কাজের খেসারত দিতে হবে। তাদের জন্য চরম বদলা অপেক্ষা করছে। ‘সোলেমানি হত্যায় আমেরিকা, ইজরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের মেজাজ বেড়ে দ্বিগুণ হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, সোলেমানির বিদায় চরম আঘাত বটে, কিন্তু সাফল্য প্রাপ্তি পর্যন্ত সংগ্রাম জারি থাকবে, ‘অপরাধীদের’ জীবন আরও বিষময় হয়ে উঠবে। ইরানের ওই প্রবল শক্তিধর জেনারেলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই মেরে ফেলা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তাদের দাবি, ইরাকে এ সপ্তাহেই মার্কিন দূতাবাসে হামলা সহ মার্কিন ঘাঁটিগুলির ওপর একাধিক আক্রমণের স্থপতি সোলেমানি। এদিকে কিছু রিপোর্টের দাবি, সোলেমানি হত্যার অভিযানের আগে কংগ্রেসকে কিছু জানাননি ট্রাম্প। কোনওরকম কৌশল তৈরি না করেই অভিযানে নেমে পরিস্থিতি ইরানের সঙ্গে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার অভিযোগে ট্রাম্পকে আক্রমণ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠ জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বেন রোডস। যদিও ট্রাম্পের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করছেন অনেকে। যেমন, সেনেটর লিন্ডসে গ্রাহাম উচ্ছ্বাসের বশে বলেছেন, বাহ, আমেরিকানদের মেরে ফেলা, জখম করার চরম মূল্য দিতে হচ্ছে। যে ইরানি জমানার হাতে আমেরিকান রক্ত লেগেছে, তাদের ওপর এটা বিরাট আঘাত। সোলেমানি আয়াতোল্লা জমানার সবচেয়ে নির্মম, কুচক্রী সদস্যদের অন্যতম। ওর হাতে মার্কিন রক্ত লেগেছিল। ইরানি আগ্রাসনের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী পদক্ষেপের প্রশংসা করব। ইরান সরকারকে বলব, এরপরও কিছু যদি চাও, পাবে!

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget