এক্সপ্লোর

লকডাউনের মধ্য়েই ট্রাকে ২৫ টন পেঁয়াজ তুলে মুম্বই থেকে এলাহাবাদে পৌঁছে গেলেন ইনি!

লকডাউনের প্রথম পর্বটা মুম্বইয়ে কাটানোর পর বিধিনিষেধ খানিকটা শিথিল হওয়ার সম্ভাবনা দেখেই ফন্দি আঁটেন তিনি।

নয়াদিল্লি: লকডাউন চলছে। কিন্তু মু্ম্বই থেকে এলাহাবাদ সংলগ্ন নিজের পৈত্রিক গ্রামে যেভাবেই হোক পৌঁছতে বদ্ধপরিকর ছিলেন প্রেম মূর্তি পান্ডে। আর কথায় বলে, ইচ্ছা, জেদ থাকলে উপায় হয়। ঠিক সেটাই হল মুম্বই বিমানবন্দরের কর্মী প্রেমের ক্ষেত্রে। ২৫ টন পিঁয়াজ কিনে ট্রাকে চাপিয়ে রাস্তায় বেরলেন। তারপর? লকডাউনের প্রথম পর্বটা মুম্বইয়ে কাটানোর পর বিধিনিষেধ খানিকটা শিথিল হওয়ার সম্ভাবনা দেখেই ফন্দি আঁটেন তিনি। প্রেম জানিয়েছেন, তিনি মুম্বইয়ের আন্ধেরি ইস্টের আজাদ নগরে থাকেন। জায়গাটা এতটাই জনবহুল যে সেখানে করোনাভাইরাস সংক্রমণের বড় বিপদ আরও বেশি। এদিকে সংক্রমণ ঠেকাতে সরকার বিমান, রেল,বাস, গাড়িঘোড়া সব বন্ধ করে বসে আছে। তিনি দেখলেন, একটা রাস্তাই খোলা। ফল, শাকসব্জির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে নিষেধাজ্ঞা নেই। ১৭ এপ্রিল ২০০ কিমি দূরে নাসিকের পিম্পলগাঁও যাওয়ার একটা মিনি-ট্রাক ভাড়া করেন প্রেম। মু্ম্বইয়ের এক ক্রেতার সঙ্গে আগে থেকে কথা বলে রেখেছিলেন। পিম্পলগাঁও থেকে ১০০০০ টাকায় ১৩০০ কেজি তরমুজ কিনে সেই ট্রাকভর্তি মাল পাঠিয়ে দেন মুম্বইয়ে। এরপর তিনি পিম্পলগাঁওয়ের বাজার ঘুরে ২ লাখ টাকার বেশি দামে কয়েক হাজার কেজি পিঁয়াজ কেনেন। ২০ এপ্রিল ৭৭৫০০ টাকায় একটা ট্রাক ভাড়া করে সেই বিপুল পরিমাণ পিঁয়াজ নিয়ে ১২০০ কিমি দূরে এলাহাবাদ রওনা দেন। ২৩ এপ্রিল এলাহাবাদ পৌঁছে সোজা যান মুন্দেরা পাইকারি বাজারে। কিন্তু নগদ টাকায় সেই বিপুল পরিমাণ পিঁয়াজ কেনার লোক পেলেন না। তখন তিনি মালসহ ট্রাক নিয়ে কয়েক কিমি দূরে নিজের গ্রাম কোটওয়া মুবারকপুর চলে যান। সেখানে গিয়ে পিঁয়াজ নামান। স্থানীয় থানার ওসি অরবিন্দ কুমার সিংহ জানান, শুক্রবার প্রেম ধুমনগঞ্জ থানায় হাজির হলে মেডিকেল টিম তাঁকে পরীক্ষা করে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলে। এখন বাড়িতে বসে প্রেমের একটাই প্রার্থনা, এই প্রচুর পিঁয়াজ কেনার খদ্দের যেন জুটে যায়। এখন মন্ডিতে বিকোচ্ছে মধ্যপ্রদেশের সাগর থেকে আসা পিঁয়াজ। তা শেষ হলেই নাসিকের পিঁয়াজের ক্রেতা পাওয়ার আশায় আছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget