এক্সপ্লোর

Heart Attack : শিক্ষক লুটিয়ে পড়লেন ক্লাসরুমেই, যোগা শিক্ষক বাড়িতে, এই জায়গায় পরপর মৃত্যু হার্ট অ্যাটাকে

Heart Attack Death Of Youth : হঠাৎই হার্ট অ্যাটাকে প্রাণ যায়  ৩২ বছরের ওই যোগ শিক্ষকের। মৃতর হার্টের অসুখের কোনও পূর্ব-রোগের লক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে।

বেঙ্গালুরু: আবার কর্নাটক। আবার সেই হার্ট অ্যাটাক। মৃত্যুর কোলে ঢলে পড়লেন আরও এক কমবয়সী প্রাণ । আবার একটা তরতাজা প্রাণ চলে গেল হার্ট অ্যাটাকে। মনে পড়াল কর্নাটকের হাসানের স্মৃতি। কয়েকদিন আগেই কর্নাটকের হাসানে হার্ট অ্যাটাকের দরুণ খুব কম সময়ের মধ্যে মৃত্যু হয় বহু মানুষের। সেই ঘটনা শোরগোল ফেলে দেয় দেশ জুড়ে। জল্পনা তৈরি হয়, হার্ট অ্যাটাক ও কোভিড ভ্যাকসিনের মধ্যে সম্পর্ক নিয়ে । সেই রেশ কাটতে না কাটতেই আবারও কর্নাটকের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা ঘটল। 

ডেকান হেরাল্ডে প্রকাশিত খবর অনুসারে, শনিবার বেলাগাভি জেলার চিক্কোডির ভীম নগর লেআউটে হঠাৎই হার্ট অ্যাটাকে প্রাণ যায়  ৩২ বছরের ওই যোগ শিক্ষকের। মৃত আরতি দিলীপ জোগলের রোগের কোনও পূর্ব-রোগের লক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। মৃত্যুর কারণ হৃদরোগ বলেই  সন্দেহ চিকিৎসকদের। 

আরতি মহর্ষি যোগ স্বাস্থ্য ফাউন্ডেশন থেকে যোগব্যায়াম প্রশিক্ষণ নিয়েছিলেন ।  শহরের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগব্যায়াম শেখাতেন। তাঁর শরীর একেবারে ফিট ছিল বলেই পরিবারের দাবি। হার্টের অসুখের কোনও সঙ্কেতই আগে মেলেনি বলেই দাবি। 

শনিবার এছাড়াও আরেকটি এমন ঘটনা ঘটে । চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি তালুকের একটি সরকারি স্কুলের ৪৮ বছর বয়সী একজন শিক্ষক শ্রেণীকক্ষের মধ্যেই পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

রিপোর্ট বলছে, গত মাসে ৪০ দিনের মধ্যে কর্নাটকের হাসানে ২৩ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপরই হাসপাতালে হাসপাতালে হার্টের পরীক্ষা করানোর হিড়িক পড়ে যায়।   বেঙ্গালুরুর জয়দেব হাসপাতালে রোগীর সংখ্যা এক লাফে বৃদ্ধি পেয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, ক্রমবর্ধমান উদ্বেগের ফলে হাসান এবং আশেপাশের জেলা থেকে অনেক লোক সতর্কতামূলক পরীক্ষার জন্য আসছেন। আর এবার এই আতঙ্কের রেশ ছড়িয়ে পড়ল অন্যান্য জেলাতেও। 

হার্ট অ্যাটাক এড়াতে যে যে বিষয়গুলি নজরে রাখবেন - 

  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা দরকার।
  • মাঝারি ব্যায়াম করা উচিত, যেমন দ্রুত হাঁটা, জগিং, বা সাইকেল চালানো ইত্যাদি।
  • ফল, সবজি, গোটা শস্য, এবং চর্বিহীন প্রোটিন জাতীয় খাদ্য ডায়েটে রাখুন।  কম চর্বিযুক্ত খাবার, যেমন মাছ, মুরগির মাংস হৃদরোগীদের জন্য ভাল। 
  • অতিরিক্ত লবণ, চিনি, এবং ফাস্ট ফুড এড়িয়ে চলা উচিত। 
  • ধূমপান হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত মদ্যপানও হার্টের জন্য ক্ষতিকর।
  • মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই মানসিক চাপ কমানোর চেষ্টা করা উচিত। 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget