এক্সপ্লোর

Himachal Pradesh News: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, অধ্যাপককে সাসপেন্ড কলেজ কর্তৃপক্ষ

College Student Death: স্ট্রেস এবং ভয়ে-আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন ছাত্রী। চিকিৎসাধীন ছিলেন লুধিয়ানার হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। গত ২৬ ডিসেম্বর মৃত্যু হয় ১৯ বছরের এই ছাত্রীর।

Himachal Pradesh News: হিমাচল প্রদেশের সরকার শনিবার তাদের সরকারি কলেজের একজন সহকারী অধ্যাপককে সাসপেন্ড করেছে। ধর্মশালায় রয়েছে এই কলেজ। এই অধ্যাপকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। ১৯ বছরের ওই ছাত্রীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। কলেজে আরও তিন ছাত্রীর দ্বারা র‍্যাগিংয়ের শিকার হয়েছিলেন এই তরুণী। সেই সঙ্গে অধ্যাপকও আপত্তিকর আচরণ করেছিলেন। স্ট্রেস এবং ভয়ে-আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন ছাত্রী। চিকিৎসাধীন ছিলেন লুধিয়ানার হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। গত ২৬ ডিসেম্বর মৃত্যু হয় ১৯ বছরের এই ছাত্রীর। জানা যাচ্ছে, দলিত সম্প্রদায়ের ছিলেন এই ছাত্রী। 

মেয়ের মৃত্যুর পর তাঁর বাবা একটি এফআইআর দায়ের করেছিলেন। সেখানেই এই সহকারী অধ্যাপক (ভূগোল বিভাগ) অশোক কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে কলেজ থেকে।  ইতিমধ্যেই এই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগের সেক্রেটারি রাকেশ কানওয়ার। অন্যদিকে, শিক্ষা বিভাগের ডিরেক্টর অমরজিৎ শর্মা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, নির্যাতিতা ধর্মশালার ওই সরকারি কলেজের ছাত্রী ব্যাচেলার অফ আর্টস ডিগ্রির পার্ট ওয়ানের ছাত্রী ছিলেন। ২০১৪-২০২৫ অ্যাকাডেমিক সেশনের ছাত্রী ছিলেন তিনি। 

ওই অধ্যাপককে সাসপেনশনের অর্ডার দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে, সাসপেন্ড থাকার সময়কালে এই সহকারী অধ্যাপকের হেডকোয়ার্টার হবে শিমলার ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন। আগাম অনুমতি না নিয়ে এই হেডকোয়ার্টার ছেড়ে যেতে পারবেন না ওই অধ্যাপক। চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বিভাগীয় তদন্তের জন্য। সেখানে রয়েছেন, অ্যাডিশনাল ডিরেক্টর হায়ার এডুকেশন হরিশ কুমার, ধালিয়ারা, বৈজনাথ এবং নৌরা সরকারি কলেজের অধ্যক্ষরা। হিমাচল প্রদেশের শিক্ষা দফতরের তরফে এই দল গঠন করা হয়েছে। এই কমিটি খতিয়ে দেখবে, কী ঘটেছিল। কেন ওই ছাত্রীর এভাবে মৃত্যু হল। যা যা অভিযোগ উঠেছে তা সঠিক কিনা, সবই খতিয়ে দেখা হবে। 

হাসপাতালে চিকিৎসা চলাকালীন একটি ভিডিও করা হয়েছিল ওই ছাত্রীর। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে তরুণী। তিনি যে বেশ অসুস্থ তা বোঝা যাচ্ছে। পাশ থেকে এক মহিলা ছাত্রীকে জিজ্ঞেস করেন, অধ্যাপকের নাম। তরুণী জবাব দেন 'অশোক স্যার'। এই অধ্যাপক কী করেছেন ওই ছাত্রীর সঙ্গে? প্রশ্নের জবাবে অসুস্থ ছাত্রী বলেন, 'অদ্ভুত আচরণ করতেন। সারাক্ষণ পিছনে পড়ে থাকতেন।' ঠিক কী কী হয়েছিল সবিস্তারে জানতে চাওয়ায় অস্বস্তিতে পড়েন তরুণী। তখন মহিলা এও জিজ্ঞেস করেন তাঁর বাবাকে বাইরে যেতে বলবেন কিনা। জবাবে না বলেন ছাত্রী। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েই ছাত্রী বলেন, ওই অধ্যাপক তাঁকে 'স্পর্শ করতেন, বুকের দিকে ইশারা করতেন, অনেক কিছুই বলতেন।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget