এক্সপ্লোর

Himachal Pradesh Flood: ব্যাঙ্কে শাটার ভেঙে ঢুকেছে জল, ভেসে গেল টাকাপয়সা-গয়নাগাটি সব? হিমাচলে হাহাকার, লম্বা হচ্ছে মৃত্যু মিছিল

১৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে তিন শতাধিক গোশালা। ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কে গোপালক ও ডেয়ারি ব্যবসায়ীরা। 

সিমলা : মেঘ ভাঙা বৃষ্টি, দিকে দিকে ধস। ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশে। পর্যটনের রাজ্যে এখন প্রকৃতির তাণ্ডব। গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত ধুয়ে গিয়েছে একের পর এক পাহাড়ি গ্রাম। ভয়ঙ্কর পরিস্থিতি শহরেও। বন্যা পরিস্থিতিতে হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকারী দলের আশঙ্কা এই সংখ্যাটা বাড়তে পারে।  প্রকৃতির তাণ্ডবে অসুস্থ ও আহত হয়েছেন শতাধিক মানুষ। ৩৭ জনের কোনও খোঁজই মিলছে না। 

সরকারি সূত্রে খবর, দুর্যোগের ফলে ৫৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে। রাজ্যে ২৪৩টি রাস্তা এখন বন্ধ।  ২৪১টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে রয়েছে। বহু এলাকা বিদ্যুৎহীন।  ২৭৮টি পানীয় জল প্রকল্পের জল সরবরাহ ব্যাহত হয়েছে। তাই পানীয় জল নিয়ে তৈরি হয়েছে সঙ্কট। হাজারে হাজারে পশুপাখি গিয়েছে ভেসে। রবিবার  শুধুমাত্র উনা জেলায় ১০ হাজার হাঁস-মুরগি মারা গিয়েছে। ১৬৩টি বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। ১৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে তিন শতাধিক গোশালা। ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কে গোপালক ও ডেয়ারি ব্যবসায়ীরা। 

ওয়েদার অফিসের হিসেব বলছে, ২০ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যেই ৭৮ জন মারা গিয়েছেন।  ভূমিধস, আকস্মিক বন্যা, পরপর মেঘ ভাঙা বৃষ্টির জন্য হিমাচল প্রদেশের অবস্থা ভয়াবহ। এর ফলে কোউ মারা গিয়েছেন ডুবে, কেউ আগুনে পুড়ে, কেউ সাপের কামড়ে, কেউ তড়িদাহত হয়ে। এছাড়াও, সড়ক দুর্ঘটনায় ২৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

ভয়াবহ ছবি সামনে এসেছে ট্যুরিস্ট স্পট মান্ডি থেকেও। সেই জেলার থুনাগ শহরে হিমাচল প্রদেশ রাজ্য সমবায় ব্যাঙ্কের অবস্থা ভয়াবহ। এই ব্যাঙ্কের শত শত গ্রাহকের কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে। দুই তলা ব্যাঙ্ক বিল্ডিংটির  একতলা ডুবে গিয়েছে জলে। জলের তোড়ে সেখানে বেঁকে গিয়েছে শাটার। হুরহুর কর ঢুকছে জল। ভেতরে রাখা মানুষের সঞ্চয়, লকারে থাকা বহুমূল্য গয়নাগাটির কী হাল, ভেসে গিয়েছে কি না, বুঝে পাচ্ছেন না গ্রাহকরা। তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য নেই।  

শুধু এই মান্ডি জেলা থেকেই এখনও পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ৩০ জুনের মেঘ ভাঙা বৃষ্টিতে ২৮ জন এখনও নিখোঁজ। ভারতীয় সেনাবাহিনী, এসডিআরএফ এবং প্রশাসন একযোগে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে।  মান্ডিতে ২২৫টি বাড়ি এবং ২৪৩টি গোয়ালঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির?
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget