এক্সপ্লোর

গাড়ি কেনার ধরনও বদলে দিতে চলেছে করোনাভাইরাস, জেনে নিন কীভাবে

প্রথম হুন্ডাই চালু করে এই ক্লিক টু বাই স্কিম। প্রথমে দিল্লি-এনসিআরে আর এখন গোটা দেশে ডিলারদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে এই প্রকল্প চালু করেছে তারা।

কলকাতা: বাড়ি কেনার পরেই সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল গাড়ি কেনা। কিন্তু করোনার আবহে এই গাড়ি বাজারও আর আগের মত থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্রেতাদের স্বভাবগত পরিবর্তন হতে পারে, তার সঙ্গে মানিয়ে নিতে হবে গাড়িবাজারকে। এমনকী লকডাউনের আগেও করোনার আতঙ্ক ও সোশ্যাল ডিসট্য়ান্সিংয়ের কারণে গাড়ি ডিলারদের কাছে ইচ্ছুক ক্রেতাদের ভিড় বহুলাংশে কমে যায়। ফলে গাড়ি নির্মাতারা নতুন স্ট্র্যাটেজি নিচ্ছেন, এবার পুরোটাই অনলাইনে করার কথা ভাবছেন তাঁরা। এর ফলে ক্রেতাদের আর গাড়ি কিনতে ডিলারের কাছে যেতে হবে না। সবই হবে ডিজিটালে। মডেল পছন্দ করা থেকে আপনার পছন্দসই কনফিগারেশন, ফিনান্সিয়াল স্কিম- সব কিছু অনলাইনেই করতে পারবেন। আপনাকে সাহায্য করার জন্য সেলস কর্মীরাও থাকবেন। এমনকী অনলাইনেই হয়ে যাবে টেস্ট ড্রাইভ। ডিলারের কাছে যেতেও হবে না, গাড়ি চলে আসবে আপনার দুয়ারে। প্রথম হুন্ডাই চালু করে এই ক্লিক টু বাই স্কিম। প্রথমে দিল্লি-এনসিআরে আর এখন গোটা দেশে ডিলারদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে এই প্রকল্প চালু করেছে তারা। টাটা মোটর্সও একই পথে হেঁটেছে। অর্থাৎ সোশ্যাল ডিসট্যান্সিংও হল আবার কিনে ফেলা হল পছন্দসই গাড়িও। যদিও গাড়ি কেনা মোবাইল কেনার মত সোজা নয়, যে ঝপ করে অনলাইনে কিনে ফেলা যাবে। অনেকের কাছেই গাড়ি কেনার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল পছন্দসই মডেল আগে ছুঁয়ে দেখা। তাই ডিলারশিপ তুলে দেওয়া হচ্ছে না, তবে ডিলারের কাছে আপনার যাওয়ার সংখ্যা ভালরকম কমে যাবে। গাড়ি কেনার ধরনও বদলে দিতে চলেছে করোনাভাইরাস, জেনে নিন কীভাবে তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, করোনা পরবর্তী সময়ে গাড়ির চাহিদা কেমন থাকবে। বাজারে এখন চূড়ান্ত মন্দা, গাড়ি বিক্রি কার্যত থেমে গিয়েছে। এই পরিস্থিতিতে করোনা সঙ্কট কেটে গেলেও ক্রেতারা গাড়ি কিনতে কতটা উৎসাহী হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও কোনও কোনও গাড়ি বিক্রেতা মনে করছেন, সোশ্যাল ডিসট্যান্সিং পালনের জন্যই ব্যক্তিগতভাবে গাড়ি কেনার ঝোঁক বাড়তে পারে। তাই ট্যাক্সি চড়ার থেকে অনেকেই হয়তো গাড়ি  কেনার কথা ভাববেন। অর্থাৎ অপেক্ষাকৃত কম দামের ছোট গাড়ির বিক্রি বাড়তে পারে, বিশেষ করে উৎসাহী হতে পারেন তাঁরা, যাঁরা প্রথমবার গাড়ি কিনতে চলেছেন। অতএব এন্ট্রি লেভেল ছোট গাড়ির চাহিদা এখন হু হু করে কমলেও করোনা সঙ্কট কেটে গেলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। তবে প্রযুক্তির আধুনিকীকরণ কখনও এক জায়গায় থেমে থাকে না, গাড়ি ডিলারশিপের ধরনেও পরিবর্তন আসতে পারে। শহরের দিকে ডিজিটাল কেনাবেচা বাড়বে, ডিলারশিপের আকার কমবে, কমে যাবে গাড়ির জন্য জায়গাও। ফলে এক জায়গায় কোনও সংস্থার সব গাড়ি দেখার সুযোগ সম্ভবত আর মিলবে না।

সেরা শিরোনাম

Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Viral Video: হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক
হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget