এক্সপ্লোর

হাওড়া: করোনা পজিটিভ ৭৬ পুলিশ কর্মী, ৪৮ স্বাস্থ্য কর্মী, উদ্বিগ্ন প্রশাসন

এখনও পর্যন্ত হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৯৫। মৃতের সংখ্যা ৫৬।

হাওড়া: রাজ্যের করোনা চিত্রে বরাবরই বিপজ্জনক অবস্থান হাওড়ার। একটানা এই জেলার করোনা-গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। আনলক ওয়ান শুরু হয়ে যাওয়ার পরও হাওড়ায় করোনা সংক্রমণ  নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না জেলা প্রশাসন। জেলার ২০ টিরও বেশি ওয়ার্ড চিন্তার কারণ হয়ে উঠছে। তার মধ্যে  হাওড়ার  টিকিয়াপাড়া, পিলখানা, মল্লিকফটকের ঘিঞ্জি এলাকা ভাবনার কারণ হয়ে উঠছে । সেখানে এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এরমধ্যে চিন্তায় ফেলছে  পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণের বিষয়টি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলার ৭৬ জন পুলিশ কর্মী করোনা পজিটিভ। আক্রান্ত পুলিশ কর্মীরা হাওড়া পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা ও শিবপুর পুলিশ লাইন্সে কর্মরত। এখনও পর্যন্ত হাওড়ায় ৪৮ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।  আক্রান্ত স্বাস্থ্য কর্মীদের মধ্যে চিকিত্‍সক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ছাড়াও অ্যাম্বুল্যান্স চালকও রয়েছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৯৫।  মৃতের সংখ্যা ৫৬।  এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হাওড়ার জনঘনত্ব বেশি।  পুলিশ কর্মীরা যেহেতু সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাই তাঁদের সংক্রমণের শিকার হচ্ছেন।  তবে প্রশাসন করোনা রুখতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলে আশ্বাস দিয়েছেন বনমন্ত্রী।

হাওড়ায় রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলিতেও দোকানপাট খুলেছে। চলতে শুরু করেছে যানবাহন। তারই মধ্যে ধরা পড়ছে করোনা-সতর্কতা ছাড়াই লোকজনের ঘুরে বেড়ানোর ছবি। কোথায় মাস্ক? স্যানিটাইজারের ব্যবহারও চোখে পড়ছে না। এই পরিস্থিতির মধ্যেই বুধবার হাওড়ায় আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কোভিড পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিস্তারিত কথাবার্তাও হয় তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assembly Election Live: ভোটের আগে বরানগরে তুলকালাম, গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
ভোটের আগে বরানগরে তুলকালাম, গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
Iran USA War: '৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে...' ইরানে বিরাট আঘাত হানার হুমকি দিলেন ট্রাম্প!
'৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে...' ইরানে বিরাট আঘাত হানার হুমকি দিলেন ট্রাম্প!
Earthquake: বড় কম্পনে দুলে উঠল প্রতিবেশি দেশ! পর পর ভূমিকম্পে কাঁপল একাধিক শহর
বড় কম্পনে দুলে উঠল প্রতিবেশি দেশ! পর পর ভূমিকম্পে কাঁপল একাধিক শহর
SIR Supplementary List: সোমবার বেরোতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট, জেলায় জেলায় অশান্তির অনুমান, DM-দের চিঠি নবান্নর
সোমবার বেরোতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট, জেলায় জেলায় অশান্তির অনুমান, DM-দের চিঠি নবান্নর

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
Viral Rainfall Claim: বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
India Iran Relations : নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
Richest Indian Actress 2026 : ২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Embed widget