এক্সপ্লোর

Falaknuma Express catches fire : আবার দুর্ঘটনা ! ফলকনুমা এক্সপ্রেসে আগুন

Falaknuma Express Fire : এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসার,  এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লেগে যায়।

সেকেন্দ্রাবাদ :  ফের ট্রেনে আতঙ্ক। এবার আগুন লেগে গেল হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেসে। শুক্রবার সকালে পাগিদিপল্লি এবং বোমাইপল্লি স্টেশনের মধ্যে ট্রেনটিতে আগুন লেগে যায়। 

কোন কোন বগিতে আগুন

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসার,  এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে থামানো হয় ট্রেনটি। যে সমস্ত যাত্রী ট্রেনে ছিলেন, তাঁদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বহু যাত্রীর ভরসা এই ট্রেন।  

রেলওয়ে কর্তৃপক্ষ কী জানাচ্ছে 

তেলঙ্গনার ফলকনুমা এক্সপ্রেসটিতে আগুন লেগে যায় বোমাইপালি এবং পাগিদিপল্লি স্টেশবের মাঝামাঝি জায়গায়। পরপর তিনটি বগিতে আগুন লাগে। দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও সিএইচ রাকেশ জানান, সব যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আগুনে তিনটি বগি S4, S5, S6 প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেঙে চুরমার হয়ে গিয়েছে।  যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ৭ টি বগিতে আগুন লাগে। 

 
DGP TELANGANA POLICE - এর তরফে জানানো হয়েছে, ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগার পরে সমস্ত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।  তাঁদের বাসে করে  অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ১৮ টি কোচের মধ্যে ১১ টি আলাদা করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ৭টি বগিতে আগুন লেগেছে, যার মধ্যে এখন পর্যন্ত ৩টি বগির আগুন নিভে গেছে।

 

জুন মাসের ২ তারিখ ওড়িশার বাহানাগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তিনটি ট্রেন। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ও যশোবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ও একটি মালগাড়ি । এই দুর্ঘটনার নেপথ্যে প্রাথমিক ভাবে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি ছিল বলেই মনে করা হচ্ছে। Commissioner of Railway Safety র তরফে দুর্ঘটনার পিছনে কোনওরকম অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের তত্ত্বকে উড়িয়ে দেওয়া হয়েছে। এখন যদিও সিবিআই ( Central Bureau of Investigation I)  তদন্ত চালাচ্ছে।  সেদিন দুর্ঘটনার সময়ে মেন লাইন ধরে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসকে সবুজ সিগন্য়াল দেওয়া ছিল মেন লাইনেই। কিন্তু, পয়েন্ট দেওয়া ছিল লুপ লাইনে। কিন্তু, এটা হল কীকরে? অন্তর্ঘাত? না কি মানুষের ভুল? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে অধিকাংশ রেল ট্র্য়াকে, সিগন্য়াল এবং পয়েন্ট পরস্পরের সঙ্গে যুক্ত। অর্থাৎ সেক্ষেত্রে করমণ্ডল এক্সপ্রেসের সিগন্য়াল মেন লাইনে থাকলে, পয়েন্টও মেন লাইনেই থাকার কথা। কিন্তু, সেদিন তা ছিল না। বিষয়টি নিয়ে তদন্ত করছে সিবিআই।                   

সেরা শিরোনাম

অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্য়ামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩
অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্য়ামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩
Ghaziabad News : কিশোরীকে 'অপহরণ' ২ কিশোর ও এক যুবকের, এক ঘণ্টা পর ছেড়ে দিল; তার আগে নারকীয় অত্যাচারের অভিযোগ...
কিশোরীকে 'অপহরণ' ২ কিশোর ও এক যুবকের, এক ঘণ্টা পর ছেড়ে দিল; তার আগে নারকীয় অত্যাচারের অভিযোগ...
Nepal Flood : ফের ধেয়ে আসবে প্রলয়ঙ্করী জলরাশি? আরও বড় বিপদের আশঙ্কা ! কোথায় বড় সতর্কতা জারি
টইটম্বুর ব্যারিয়ার লেক, যে কোনও মুহূর্তে ফের জল-বিস্ফোরণ? কোথায় বড় সতর্কতা জারি?
Sovan Chatterjee : অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'
অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood News: নেপালে ফের বিপর্যয়ের আশঙ্কা? এবার সতর্ক করল চিন, কী ঘটেছে? | China | ABP Ananda
Jadavpur University: JU-তে নতুন বিতর্ক, একটি Audio Clip সামনে এনে PHD কেলেঙ্কারির অভিযোগ আনল ABVP
Abhishek Banerjee - TMC News |
Nepal Disaster News : ধ্বংসের পর ৩০০-র বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ। হাহাকার নেপালে | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget