এক্সপ্লোর

Howrah Death: চাষের জমিতে পড়ে দেহ, যুগলের মৃত্যুতে রহস্য ডোমজুড়ে, গ্রেফতার ৪

পুলিশ সূত্রে খবর, মৃতেরা হুগলির আরামবাগ থানা এলাকার বৃন্দাবনপুরের বাসিন্দা। মৃত ২৮ বছরের তরুণ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। মৃত ১৬ বছরের কিশোরী নবম শ্রেণির ছাত্রী ছিল। কিশোরীর পরিবারের দাবি, ২৬ জানুয়ারি দু’জনে নিখোঁজ হয়ে যায়। পরে তাঁরা বিয়ে করে। আরামবাগ থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি ও পরে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার ডোমজুড়ে যুগলের রহস্যমৃত্যু। চাষের জমি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের।

চাষের জমিতে পড়ে যুগলের মৃতদেহ। দু’জনের শরীরেই একাধিক ক্ষতচিহ্ন। হাওড়ার ডোমজুড় থানা এলাকার নারনায় উদ্ধার হওয়া জোড়া মৃতদেহ ঘিরে দানা বেঁধেছে রহস্য।

কীভাবে মৃত্যু হল এই যুগলের? দুর্ঘটনা না কি খুন? অস্বাভাবিক মত্যুর মামলা রুজু করে তদন্তে ডোমজুড় থানা।

পুলিশ সূত্রে খবর, মৃতেরা হুগলির আরামবাগ থানা এলাকার বৃন্দাবনপুরের বাসিন্দা। মৃত ২৮ বছরের তরুণ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। মৃত ১৬ বছরের কিশোরী নবম শ্রেণির ছাত্রী ছিল। কিশোরীর পরিবারের দাবি, ২৬ জানুয়ারি দু’জনে নিখোঁজ হয়ে যায়। পরে তাঁরা বিয়ে করে। আরামবাগ থানায় প্রথমে নিখোঁজ ডায়েরি ও পরে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।

মঙ্গলবার ডোমজুড়ে উদ্ধার হয় জোড়া মৃতদেহ। আর এই ঘটনায় কিশোরীর পরিবারকে কাঠগড়ায় তুলেছে তরুণের আত্মীয় থেকে প্রতিবেশীরা। মৃত তরুণের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে।  মৃত তরুণের আত্মীয় বলেন, এটা খুন হয়েছে, কারণ মেয়ের বাড়ির তরফে হুমকি দেওয়া হয়েছিল। মৃত তরুণের প্রতিবেশীর কথায়, আমার সামনেই মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোককে হুমকি দিয়েছে। মেয়ের বাড়ির লোকই খুন করেছে।

যদিও অভিযোগ মানতে নারাজ মৃত কিশোরীর পরিবার। মৃত কিশোরীর আত্মীয় আমরাও ভেবেছিলাম পালিয়ে গিয়েছে। সম্পর্ক তো মেনে নিতাম। ময়নাতদন্ত না হলে বুঝতে পারছি না খুন করা হয়েছে কি না। ডোমজুড় থানার পুলিশ জানতে পেরেছে, বাড়ি থেকে পালিয়ে ডোমজুড়ে এক বন্ধুর বাড়িতে ছিলেন দম্পতি। পুলিশ সূত্রে খবর,  ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের।

বন্ধুর বাড়ির পাশে চাষের খেতে লাগানো ছিল বিদ্যুতের তার। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত তরুণের মা ও বন্ধুর পরিবারের ৪ জনকে  গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget