এক্সপ্লোর

Ayodhya Ram Temple: 'ভাগ্য নির্ধারিত ছিল'...আমি শুধু সারথি ছিলাম', রাম মন্দির নিয়ে কী বললেন আডবাণী

Ram Lalla Idol : আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপন করা হবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে

নয়াদিল্লি : উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবে বলে আগেই ভাগ্য নির্ধারিত ছিল। এ সপ্তাহেই একথা জানিয়ে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী নিজেকে একজন "সারথি" বলেছেন। ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর গুজরাতের সোমনাথ থেকে যিনি বিতর্কিত 'রথ যাত্রা' শুরু করেন। শেষ হয় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ঘটনা দিয়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আডবাণী।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপন করা হবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। এ প্রসঙ্গে বর্ষীয়ান নেতা আডবাণী আশা প্রকাশ করেন, এই মন্দির প্রভু রামের গুণাবলী গ্রহণ করার জন্য সকল ভারতীয়কে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, "সেই সময় (১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে, যাত্রা শুরুর কয়েকদিন পর) , আমার মনে হয়েছিল একদিন অযোধ্যায় বিশাল একটা রামমন্দির হবে। এখন এটা সময়ের বিষয়। রথযাত্রা শুরুর কয়েকদিন পর, আমার মনে হয়েছিল আমি শুধু একজন সারথি মাত্র। মূল বার্তাটা ছিল যাত্রার...রথ পুজোর যোগ্য। কারণ, এটা রামের জন্মস্থানে যাচ্ছে।"

এদিকে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠার আগে কঠোর বিধি মেনে চলবেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তাও দিয়েছেন তিনি।

অডিও বার্তায় নিজের আবেগের কথা বলেছেন মোদি। তিনি বলেন,'আমি আবেগপ্রবণ। জীবনে প্রথমবার এমন কোনও অনুভূতি হচ্ছে আমার।' X হ্যান্ডেলে অডিও বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন,  'অযোধ্যায় রাম লালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠার আর ১১ দিন বাকি রয়েছে। আমার সৌভাগ্য যে আমি এই পুণ্য তিথির সঙ্গী হব। এমন ঐতিহাসিক ও পবিত্র মুহূর্তে সারা ভারতবাসীর প্রতিনিধি হওয়ার জন্য ঈশ্বর আমায় বেছে নিয়েছেন। এর জন্য আমি ১১ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। জনসাধারণের আশীর্বাদ চাইছি আমি। এটা এমন সময় যখন নিজের ভাবনা শব্দে বলা খুব কঠিন, তবুও আমি আমার মতো চেষ্টা করেছি।'

এদিন দেশবাসীর উদ্দেশে প্রায় ১০ মিনিটের অডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে ঘুরে-ফিরে এসেছে নানা বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget