এক্সপ্লোর

স্নাতক, লুকিয়ে ব্যাঙ্কে পিওনের চাকরি, বেশি যোগ্যতা, করা যাবে না! বলল সুপ্রিম কোর্ট

বিচারপতি অশোক কুমার ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহ রায় দিতে গিয়ে বলেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপনে স্পষ্ট জানিয়ে দিয়েছিল আবেদনকারী গ্র্যাজুয়েট হওয়া চলবে না। আদালত বলেছে, ওই আবেদনকারী বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানাননি। নিজের যোগ্যতা গোপন করে চাকরির জন্য আবেদন করেছেন। এরই ভিত্তিতে দেশের শীর্ষ আদালত বলেছে, আবেদনকারী ভেবেচিন্তে, ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায় তাঁর যোগ্যতার তথ্য গোপন করেছেন।

নয়াদিল্লি: ব্যাঙ্কে পিওনের চাকরি পেয়েছিলেন অমিত কুমার দাস। কিন্তু বাদ সাধল বেশি যোগ্যতা। তিনি যে, গ্র্যাজুয়েট সেটা লুকিয়ে চাকরির আবেদন করেছিলেন। যোগ্যতার তথ্য লুকিয়ে রাখার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আজ সুপ্রিম কোর্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বহাল রেখেছে। এই রায় দেওয়ার ক্ষেত্রে ওড়িশা হাইকোর্টের দুটি রায় খারিজ করেছে দেশের সর্বোচ্চ আদালত। ওড়িশা হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল ব্যাঙ্ক যেন ওই প্রার্থীকে চাকরিতে বহাল রাখে। কিন্তু সুপ্রিম কোর্টের যুক্তি, কোনও ব্যক্তি যদি তথ্য গোপন করে যায় অথবা অসত্য তথ্য দেয়, তাহলে সে চাকরিতে বহাল থাকার দাবি জানাতে পারে না। বিচারপতি অশোক কুমার ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহ রায় দিতে গিয়ে বলেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপনে স্পষ্ট জানিয়ে দিয়েছিল আবেদনকারী গ্র্যাজুয়েট হওয়া চলবে না। আদালত বলেছে, ওই আবেদনকারী বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানাননি। নিজের যোগ্যতা গোপন করে চাকরির জন্য আবেদন করেছেন। এরই ভিত্তিতে দেশের শীর্ষ আদালত বলেছে, আবেদনকারী ভেবেচিন্তে, ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায় তাঁর যোগ্যতার তথ্য গোপন করেছেন। আবেদনকারীকে অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ককে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট ভুল করেছে। আগের একটি রায় তুলে ধরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তথ্য গোপন করে যাওয়া বা অসত্য তথ্য দেওয়া চাকরিজীবীর বা আবেদনকারী বা কর্মচারীর স্বভাবের নীতিগত দিকটি তুলে ধরে। এই রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, একজন কর্মচারী নিজের যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য দেবেন, এটাই কাম্য। কিন্তু রিট পিটিশনার তা করতে ব্যর্থ হয়েছেন। এবং বাস্তবে তিনি বেশি যোগ্যতাসম্পন্ন। ফলে এই চাকরিতে আবেদন করার যোগ্য তিনি নন। আদালত আরও বলেছে, অমিত কুমার দাসের এহেন আচরণে সত্যই চাকরি দরকার, এমন একজন বঞ্চিত হলেন। যদিও অমিত কুমার দাস সুপ্রিম কোর্টের ২০০০ সালের একটি রায় তুলে ধরে আবেদন করেছিলেন, অধিক যোগ্যতা, কোনও কম যোগ্যতার পদে বহাল থাকা ব্যক্তিকে বরখাস্ত করার ভিত্তি হতে পারে না। ওড়িশা হাইকোর্টের রায়কে তিনি তুলে ধরেন। কিন্তু শীর্ষ আদালত জানিয়েছে, পঞ্জাব ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিজ্ঞাপনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, পিওন পদে আবেদনকারীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখ পর্যন্ত গ্র্যাজুয়েট হওয়া চলবে না। ফলে কোনও গ্র্যাজুয়েট প্রার্থী এই পদে আবদেন করতে পারবেন না, এটা স্পষ্টভাবে বিজ্ঞাপনে উল্লেখ করা ছিল। তা সত্ত্বেও অমিত কুমার দাস নিজের যোগ্যতার কথা চেপে রেখে আবেদন করেছেন। ফলে সুপ্রিম কোর্ট জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর প্রার্থীপদ বাতিল করে এবং তাঁকে নীচের পদে যোগ দিতে না দিয়ে সঠিক পদক্ষেপ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget