এক্সপ্লোর

আয়ুর্বেদ চিকিৎসকদের অস্ত্রোপচারের অধিকারের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আইএমএ

তবে যাঁরা শল্য ও শলক্য পদ্ধতিতে বিশেষজ্ঞ তাঁরাই অস্ত্রোপচার করার জন্য অনুমোদন পাবেন বলে জানিয়েছেন কোটেচা। কিন্তু এই সিদ্ধান্ত মানতে কোনও মতেই রাজি নয় আইএমএ।

নয়াদিল্লি: আয়ুর্বেদ বিশেষজ্ঞরা অস্ত্রোপচার করতে পারবেন- কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঘোর আপত্তি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। গ্যাংগ্রিন, টিউমার, নাকের এবং ছানি সার্জারি করতে পারবেন স্নাতকোত্তর আয়ুর্বেদিক চিকিৎসকরা, এমনই নির্দেশিকা সম্প্রতি জারি করেছে আয়ুষ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন। ৩৯ ধরনের সাধারণ অস্ত্রোপচার এবং চোখ, কান, গলা সহ ১৯ ধরনের অপারেশনের একটি তালিকা দিয়েছে কাউন্সিল। সেই তালিকাভুক্ত অস্ত্রোপচারের নাকি প্রশিক্ষণ দেওয়া হবে আয়ুর্বেদ চিকিৎসকদের। তালিকায় টিউমার, সিস্ট অপসারণ, অ্যাম্পিউটেশন (‌গ্যাংগ্রিনের কারণে অঙ্গচ্ছেদ)‌, ছানি কাটার মতো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারও রয়েছে। এই ব্যাপারেই তীব্র আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ-র চিকিৎসকরা আয়ুর্বেদ পদ্ধতিতে অস্ত্রোপচারের ঘোরতর বিরোধী। রোগীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে বিষয়টি রুখতে তাঁরা এ বার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। আইএমএ–র মতে এ রকম হলে সবথেকে ক্ষতিগ্রস্ত হবেন রোগীরাই। কারণ আয়ুর্বেদের পদ্ধতি ও প্রক্রিয়া একেবারেই আলাদা। চিকিৎসকদের এই সংগঠনের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁরা জানতে চাইছেন আযুর্বেদ অনুসারে অপারেশন করা হলে রোগীকে কী পদ্ধতিতে অজ্ঞান করা হবে?‌ অস্ত্রোপচারের পরেই বা রোগীর কীভাবে চিকিৎসা হবে?‌ সেক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক দেওয়া হবে না?‌ সেপসিস রোখার ক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন আয়ুর্বেদ চিকিৎসকরা?‌ তাঁদের মতে, এসব বিষয়ে যদি আয়ুর্বেদ চিকিৎসকদের আধুনিক চিকিৎসার ওপরেই নির্ভর করতে হয়, তাহলে তা একটি মিশ্র জটিল প্রক্রিয়া হয়ে যাবে অনেকটা খিচুড়ির মতো। কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনের বোর্ড অফ গভর্নরের চেয়ারম্যান বৈদ্য জয়ন্ত দেব পূজারী অবশ্য দাবি করেছেন যে  এই অপারেশন প্রক্রিয়া আয়ুর্বেদ প্রতিষ্ঠানগুলিতে গত দু'দশক ধরেই হয়ে আসছে। নির্দেশিকা জারি করে সেগুলিকে বৈধতা প্রদান করা হল। আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা জানান, কাউন্সিল কোনওভাবেই নীতি পরিবর্তন করছে না এই নির্দেশিকার মাধ্যমে। আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পড়াশোনা করা পড়ুয়াদের ভবিষ্যতের জন্য উদ্বুদ্ধ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। তবে যাঁরা শল্য ও শলক্য পদ্ধতিতে বিশেষজ্ঞ তাঁরাই অস্ত্রোপচার করার জন্য অনুমোদন পাবেন বলে জানিয়েছেন কোটেচা। কিন্তু এই সিদ্ধান্ত মানতে কোনও মতেই রাজি নয় আইএমএ। সুপ্রিম কোর্টের কাছে তারা আবেদন জানিয়েছে, রোগীদের কথা ভেবেই এই বিষয়টি বন্ধ করা দরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget