IMD Update : একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা
বর্ষা বিদায় নিতেই দক্ষিণ ভারতের আবহাওয়ায় লেগেছে পরিবর্তনের হাওয়া । আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এখন কার্যকর ।

খাতায় কলমে বর্ষা বিদায় নিয়েছে অনেক আগেই। আর এখন দেশের বেশির ভাগ এলাকা থেকেই সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব। কিন্তু আগামী একাদশী তিথি পর্যন্ত দেশের বেশ কয়েকটি রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বর্ষা বিদায় নিতেই দক্ষিণ ভারতের আবহাওয়ায় লেগেছে পরিবর্তনের হাওয়া । আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এখন কার্যকর । আর তার জেরেই একাধিক রাজ্যে বৃষ্টির দাপট বাড়ছে । ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কর্নাটকের উপকূলবর্তী অঞ্চল, কেরল, দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইক্কাল, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং তেলঙ্গানার বিভিন্ন অংশে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে কেরল, উপকূলবর্তী কর্নাটক, দক্ষিণ কর্নাটক এবং তামিলনাড়ুর একাধিক এলাকায় বিস্তৃতভাবে বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগেভাগেই মানুষকে সতর্ক করেছে আইএমডি।
তামিলনাড়ুতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস , চেন্নাই এবং সংলগ্ন এলাকায় বাড়বে বৃষ্টি । হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন। পশ্চিমঘাট সংলগ্ন ও অভ্যন্তরীণ জেলাগুলিতে বৃষ্টির দাপট দেখা যেতে পারে। নীলগিরি, কোয়েম্বত্তুর, থেনি, ইরোড, তিরুপুর, সেলম, নামাক্কল, ধর্মপুরী এবং তিরুভান্নামালাইয়ের মতো তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। তবে আপাতত অতিভারী বৃষ্টিপাত বা ভয়াবহ প্লাবনের কোনো পূর্বাভাস নেই। নানা আবহবিদরা বলছেন, আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।
ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে বেঙ্গালুরু-সহ কর্নাটকের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে উপকূলবর্তী এবং উত্তর কর্নাটকের একাধিক অংশে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর কর্নাটকের কিছু এলাকায় ১৬ থেকে ১৮ অক্টোবর এবং ২০ থেকে ২২ অক্টোবরের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং তেলঙ্গানার বিভিন্ন অংশেও এই সময়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পূর্বাভাস মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেই রয়েছে। আপাতত পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে না।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ























