এক্সপ্লোর

IMF Bailout package for Pakistan: পাকিস্তানকে ঋণের দ্বিতীয় কিস্তি দিল IMF, গত সপ্তাহেই আপত্তি জানিয়েছিল ভারত

Pakistan News: পাকিস্তান সেনেটে বাজেট অধিবেশনের আগেই তাদের দ্বিতীয় কিস্তি বাবদ ১.০২৩ বিলিয়ন ডলার দিল IMF.

নয়াদিল্লি: সন্ত্রাসে মদত জোগানো নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সেই আবহেই পাকিস্তানকে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)। পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানকে ওই অর্থ দেওয়ারই বিরোধিতা করেছিল ভারত। সেই নিয়ে ভোটাভুটি হলে, ভোটদান থেকেও বিরত ছিল। শেষ পর্যন্ত বুধবার পাকিস্তানকে দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়ার কথা জানাল IMF. (IMF Bailout package for Pakistan)

পাকিস্তান সেনেটে বাজেট অধিবেশনের আগেই তাদের দ্বিতীয় কিস্তি বাবদ ১.০২৩ বিলিয়ন ডলার দিল IMF. Extended Fund Facility অর্থাৎ দীর্ঘমেয়াদি ঋণ প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হয়েছে পাকিস্তানকে। ইতিমধ্যে একবার পাকিস্তান যাওয়ার কথাও ছিল IMF আধিকারিকদের। কিন্তু ভারতের সঙ্গে সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরেই সেই সফর পিছিয়ে দেওয়া হয়। ২০২৫-’২৬ সালের ২ জুন পাক সরকার বাজেট পেশ করতে পারে। IMF-এর সঙ্গে তাদের আলোচনা চলবে ১৬ মে পর্যন্ত। (Pakistan News)

পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক, State Bank of Pakistan জানিয়েছে, IMF-এর কাছ থেকে পাওয়া দ্বিতীয় কিস্তির অর্থ আপাতত সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ারে রাখবে তারা।  গত সপ্তাহেই IMF বোর্ডের বৈঠকে পাকিস্তানকে দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়ায় অনুমোদন পড়ে। পাকিস্তান সরকার অর্থনৈতিক সংস্কারের যে নীল নশা তৈরি করেছে, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে IMF. দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলতে, আত্মবিশ্বাস গড়ে তুলতে পাকিস্তান অনেকটা এগিয়েছে বলে জানায় তারা। এমনকি অভ্যন্তরীণ উৎপাদনের হারেও পাকিস্তান লক্ষ্যপূরণের দিকে এগোচ্ছে বলে জানানো হয়। 

এপ্রিলের শেষে পাকিস্তানের মোট সঞ্চয় ছিল ১০.২ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের অগাস্ট মাসের ৯.৪ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। ২০২৫ সালের জুন মাস শেষ হতে হতে তাদের সঞ্চয় ১৩.৯ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। IMF-এর কাছ থেকে মোট ৭ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে পাকিস্তান। ৩৭ মাস ধরে কিস্তিতে কিস্তিতে সেই অর্থ হাতে পাবে তারা। গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম কিস্তির অর্থ হাতে পেয়েছিল পাকিস্তান।

গত সপ্তাহে IMF-এর এগজিকিউটিভ বোর্ডেের বৈঠকে পাকিস্তানকে দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়া নিয়ে যে ভোটাভুটি হয়, তা থেকে নিজেকে সরিয়ে নেয় ভারত। ভারত জানায়, পাকিস্তান থেকে দুর্দশা থেকে তুলে আনতে যে বিপুল পরিমাণ ঋণ দিচ্ছে IMF, তার শর্তাবলী পালনে ব্যর্থ তারা। তাদের ঋণের পরিমাণ যে হারে বাড়ছে, তা আদৌ মেটাতে পারবে কি না পাকিস্তান, তা নিয়েও সন্দেহ প্রকাশ করে ভারত।  পাশাপাশি, ঋণের অর্থ থেকেও পাকিস্তান সীমান্ত সন্ত্রাসে মদত জোগাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। দেশের অর্থনীতিতে তাদের সেনার ভূমিকা যে কতখানি, সেখানে অর্থনৈতিক সংস্কার ঘটানো কতটা মুশকিল, তুলে ধরা হয় ভারতের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget