এক্সপ্লোর

NCRB Student Suicide Data: জনসংখ্যা বৃদ্ধির চেয়েও পড়ুয়াদের আত্মহত্যার হার বেশি ভারতে, পরিসংখ্যানে উদ্বেগ

India Student Suicide: NCRB-র তরফে 'Student Suicides: An Epidemic Sweeping India' শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি: কৃষক আত্মহত্যা থেকে জনসংখ্যা বৃদ্ধি, সবকিছুকে ছাড়িয়ে গেল পড়ুয়াদের আত্মহত্যা। ভারতে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনক জায়গায় পৌঁছল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র পরিসংখ্যান অন্তত তেমনই জানান দিচ্ছে। ভারতে পড়ুয়াদের আত্মহত্যা মহামারির আকার ধারণ করেছে বলে জানিয়েছে তারা। (NCRB Student Suicide Data)

NCRB-র তরফে 'Student Suicides: An Epidemic Sweeping India' শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। IC3 কনফারেন্স অ্যান্ড এক্সপো ২০২৪ অনুষ্ঠানে বুধবার রিপোর্টটি প্রকাশ করা হয়। ওই রিপোর্টে বলা হয়েছে, বার্ষিক হিসেবে, ভারতে সার্বিক আত্মহত্যার হার ২ শতাংশ বেড়ে গিয়েছে। আর পড়ুয়াদের আত্মহত্যার হার বেড়েছে ৪ শতাংশ। (India Student Suicide)

NCRB জানিয়েছে, এমনিতে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা তেমন প্রকাশ্যে আসে না। তার পরও ৪ শতাংশ বৃদ্ধি যথেষ্ট চিন্তাজনক। গত দুই দশকে পড়ুয়াদের আত্মহত্যার হার বেড়ে গিয়েছে ৪ শতাংশ, যা জাতীয় গড়ের চেয়ে দ্বিগুণ। ২০২২ সালে যত পড়ুয়া আত্মঘাতী হন, তাঁদের মধ্যে ৫৩ শতাংশ ছিল ছেলে। ২০২১ থেকে ২০২২ সালে ছেলে পড়ুয়াদের আত্মহত্যার হার ৬ শতাংশ যাও বা কমে, মেয়ে পড়ুয়াদের আত্মহত্যার হার ৭ শতাংশ বেড়ে যায়।

রিপোর্টে বলা হয়েছে, দেশের জনসংখ্যা এবং সার্বিক আত্মহত্যার চেয়েও পড়ুয়াদের আত্মহত্যার হার বেশি। বিগত দশকে  ০ থেকে ২৪ বযর বয়সি জনসংখ্যার বৃদ্ধি ৫৮.২ কোটি থেকে কমে ৫৮.১ কোটি হয়েছে। সেই নিরিখে পড়ুয়াদের আত্মহত্যা ৬ হাজার ৬৫৪ থেকে বেড়ে ১৩ হাজার ৪৪ হয়েছে।

IC3 একটি অলাভজনক সংস্থা। পৃথিবীর সর্বত্র স্কুল, কলেজ পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক, কাউন্সেলরদের প্রশিক্ষণ দেয় তারা। তাদের সহযোগিতায় এই রিপোর্টি তৈরি করেছে NCRB. বলা হয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশেই সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া আত্নহত্যা করেন। গোটা দেশে যত পড়ুয়া আত্মঘাতী হন, ওই তিন রাজ্যেই তার এক তৃতীয়াংশ ঘটে। দক্ষিণের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট পড়ুয়া আত্মহত্যার ২৫ শতাংশ ঘটে। রিপোর্টে দেখা গিয়েছে, গত এখ দশকে আত্মঘাতী পড়ুয়াদের মধ্যে ছেলেদের আত্মহত্যা বেড়েছে ৫০ শতাংশ, মেয়েদের ৬১ শতাংশ।

২০১৭ সালের মেন্টাল হেলথকেয়ার অ্যাক্ট আইন অনুযায়ী, মানসিক ভাবে অসুস্থরা আত্মঘাতী হলে, তা অপরাধের আওতায় পড়ে না। কিন্তু আত্মহত্যার চেষ্টা এবং তাতে কারও কোনও সংযোগ উঠে এলে, তা অপরাধের আওতায় পড়ে। ফলে পড়ুয়া আত্মহত্যা করলেও, অনেক সময় পরিবারের লোকজন তা প্রকাশ হতে দেন না। 

সেরা শিরোনাম

Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Abhijeet Dipke's Detention : অভিজিৎ আটক হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট, কী লিখল ককরোচ জনতা পার্টি ?
অভিজিৎ আটক হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট, কী লিখল ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget