এক্সপ্লোর

ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কাশ্মীর নিয়ে পাক-চিন যৌথ বিবৃতি উড়িয়ে দিল দিল্লি

পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে যাওয়া ৬০ বিলিয়ন ডলারের সিপিইসি প্রকল্প নিয়ে বিদেশ মন্ত্রকের অনুরাগ শ্রীবাস্তব বলেছেন,পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থিতাবস্থা লঙ্ঘন করার কোনও প্রচেষ্টা ভারত মানবে না, যারা এ কাজে যুক্ত তাদের নিবৃত্ত হওয়ার অনুরোধ করা হচ্ছে।

নয়াদিল্লি: চিন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি প্রসঙ্গে জম্মু কাশ্মীর নিয়ে চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতি খারিজ করে দিল দিল্লি। তারা ফের পরিষ্কার করে দিয়েছে, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য কেউ নাক গলানোর চেষ্টা করবে না বলে তারা আশা করছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এ কথা। পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে যাওয়া ৬০ বিলিয়ন ডলারের সিপিইসি প্রকল্প নিয়ে বিদেশ মন্ত্রকের অনুরাগ শ্রীবাস্তব বলেছেন,পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থিতাবস্থা লঙ্ঘন করার কোনও প্রচেষ্টা ভারত মানবে না, যারা এ কাজে যুক্ত তাদের নিবৃত্ত হওয়ার অনুরোধ করা হচ্ছে। শুক্রবার চিন-পাকিস্তান দ্বিতীয় বার্ষিক কৌশলগত আলোচনায় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই ও পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি কাশ্মীর নিয়ে আলোচনা করেন, সিপিইসি-ও ছিল তাঁদের আলোচনার তালিকায়। এরপর তাঁরা যে যৌথ বিবৃতি জারি করেন, তাতে জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়ে তাঁদের ভাবনাচিন্তা প্রতিফলিত হয়। চিন বলে, কাশ্মীর ঐতিহাসিক আমল থেকেই ভারত আর পাকিস্তানের মধ্যে একটি বিতর্ক হিসেবে খাড়া রয়েছে, শান্তিপূর্ণভাবে রাষ্ট্রপুঞ্জের চার্টার, নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং দ্বিপাক্ষিক চুক্তিমত মেনে তা মিটিয়ে ফেলা উচিত। পরিস্থিতি আরও জটিল করে কেউ নিজের মত কোনও পদক্ষেপ নিলে চিন তার বিরোধিতা করবে। সিপিইসি পাকিস্তানের বালুচিস্তানের গদর বন্দরের সঙ্গে যুক্ত করবে চিনের জিংজিয়াং প্রদেশকে। এটি চিনের কোটি কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ফ্ল্যাগসিপ প্রজেক্ট। ভারত প্রথম থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে, দিল্লির বক্তব্য, পাকিস্তানের বেআইনিভাবে দখল করে থাকা ভারতীয় ভূখণ্ডের ওপর দিয়ে এই প্রকল্প এগোচ্ছে।

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget