এক্সপ্লোর

আজ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি২০, সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে রাজকোটে নামছে টিম ইন্ডিয়া

সিরিজে খেলছেন না অধিনায়ক বিরাট কোহলি, তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব গিয়েছে রোহিত শর্মার হাতে। ব্যাটিং লাইন আপের দায়িত্বও তাঁর।

রাজকোট: বাংলাদেশের বিরুদ্ধে ৩ টি২০ ম্যাচের প্রথমটি হেরেছে ভারত। আজ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট সঙ্ঘ স্টেডিয়ামে খেলতে নামবে তারা। আজকের ম্যাচে ভারত জিতলে ১০ তারিখ নাগপুরে হতে চলা তৃতীয় ও চূড়ান্ত ম্যাচ রীতিমত উত্তেজক হতে পারে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ দল রোহিত শর্মার বাহিনীকে ৭ উইকেটে হারিয়ে দেয়। ভারতীয় ব্যাটিং-বোলিং, কোনও লাইন আপই আহামরি কিছু খেলতে পারেনি সেদিন। সিরিজে খেলছেন না অধিনায়ক বিরাট কোহলি, তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব গিয়েছে রোহিত শর্মার হাতে। ব্যাটিং লাইন আপের দায়িত্বও তাঁর। প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তাঁর সহ ওপেনার শিখর ধবন ৪২ বলে ৪১ রান করলেও টি২০-র হিসেবে তাঁর ইনিংস চলে রীতিমত ঢিমেতালে। বড় রান তৈরির জন্য টিম এই দুজনের ওপর ভরসা করছে বেশি। অতএব আজকের ম্যাচে যদি তাঁদের ব্যাট স্বাভাবিকভাবে না চলে, তবে চাপে পড়ে যেতে পারে টিম ইন্ডিয়া। ব্যাটসম্যানদের মিডল অর্ডারে দেখা যাচ্ছে, লোকেশ রাহুলের ফর্ম একেবারে তলানিতে। ঋষভ পন্থও তথৈবচ। তাড়াহুড়ো করতে গিয়ে প্রথম ম্যাচে দ্রুত উইকেট খোয়ান শ্রেয়স আয়ার। বিফল নবাগত শিবম দুবেও। কোহলি না থাকায় এই দলে অভিজ্ঞতার অভাব একটি বড় সমস্যা। রোহিত-শিখরের ওপর সিংহভাগ চাপ, তাঁরা ব্যর্থ হলেই টিম আটকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আজ বদলও হতে পারে টিমে। ঋষভ পন্থ টানা ব্যর্থ হচ্ছেন, তাঁর জায়গায় আজ খেলানো হতে পারে সঞ্জু স্যামসনকে। নীচের দিকে নেমে ধুমধাড়াক্কা মারতে পারেন ক্রুণাল পাণ্ড্য। আসা যাক বোলিং বিভাগে। খেলছেন না দলের সেরা দুই পেসার জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সামি। এই মুহূর্তে লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলই দলের সব থেকে অভিজ্ঞ বোলার। প্রথম ম্যাচে তিনি ভাল বল করলেও বাকি বোলাররা একেবারেই সাফল্য পাননি। উনিশতম ওভারে চার চারটে বাউন্ডারি হজম করে বাংলাদেশকে ম্যাচ উপহার দেন খলিল আহমেদ। ওয়াশিংটন সুন্দর, দীপক চহর, ক্রুণাল পাণ্ড্যও ব্যর্থ হন। একেবারেই নতুন এঁরা, কারও অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতিতে রোহিতের কাছে পেসার বিভাগে বিকল্প একজনই, শার্দুল ঠাকুর, স্পিনে খেলাতে পারেন রাহুল চহরকে। উল্টোদিকে প্রথম ম্যাচে রীতিমত ভাল ব্যাট করে জয় ছিনিয়ে আনেন বাংলাদেশি উইকেট কিপার মুশফিকুর রহিম, তিনিই খলিলকে উনিশতম ওভারে চারটে বাউন্ডারি মারেন। ভাল ব্যাট করেন সৌম্য সরকার, মহম্মদ নইম। বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান রীতিমত অভিজ্ঞ মুখ। সইফুল ইসলাম রান দিলেও আমিন হুসেন, আফিফ হুসেনরা মুস্তাফিজুরকে যথেষ্ট ভাল সঙ্গ দেন। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার এত ভাল সুযোগ বাংলাদেশিরা আর পাবে বলে মনে হয় না। গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার সবথেকে শক্তিশালী জায়গা তাদের বোলিং কিন্তু এবার তাই দুর্বল ও অনভিজ্ঞতার শিকার। বিরাট কোহলির অনুপস্থিতির বিরাট প্রভাব পড়েছে ব্যাটিংয়েও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget