এক্সপ্লোর

Narendra Modi on Lakhpati Didi : দেশে ২ কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রীর

Independence Day : মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।

নয়াদিল্লি : স্বাধীনতা দিবসের (Independence Day) উদযাপনের মঞ্চ থেকে দেশবাসীর জন্য একঝাঁক প্রকল্পের ঘোষণা থেকে তা আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার বার্তা দিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বার্তা, 'দেশে ২ কোটি লাখপতি দিদি' বানানোর ভাবনা নেওয়া হয়েছে। মহিলা স্বনির্ভর গৌষ্ঠীকে আর্থিক সাহায্যের মাধ্যমে মহিলাদের আর্থিন উন্নয়নের সরকারের ভাবনারই প্রতিফলন তাঁর কথাতেই।

ইতিমধ্যেই 'লাখপতি দিদি' বানানোর কাজে হাত দিয়েছে কেন্দ্র। তা আরও বাড়ানোর ভাবনা নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্যের পাশাপাশি ড্রোন ওড়ানো-সারানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিনই তিনি ঘোষণা করেন বিশ্বকর্মা যোজনারাও। ২০২৪-এর লোকসভা ভোটের আগে লালকেল্লার অনুষ্ঠানে ওবিসি-দের জন্য বিশ্বকর্মা যোজনা ঘোষণা প্রধানমন্ত্রীর। মোদির দাবি, তাঁর আমলে শেষ পাঁচ বছরে সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা, বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা যোজনার সূচনা হবে। এই প্রকল্পে ওবিসি শিল্পীদের উন্নতিতে বিনিয়োগ করা হবে ১৩-১৫ হাজার কোটি টাকা। কলোনি, ঝুপড়ি, ভাড়াবাড়ির বাসিন্দাদের জন্য সহজ শর্তে মিলবে ঋণ। তাঁরা যাতে নিজেদের বাসস্থান তৈরি করতে পারেন, তার জন্য এই ঋণ দেওয়া হবে। এদিকে, জন ঔষধি দোকানের পরিধি দেশে বাড়ানোর বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি।

আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ ইকোনমি তৈরি থেকে তাঁর সরকারের সময়ের আগেই নতুন সংসদ ভবন (Parliament House) তৈরি। দেশের সীমান্ত এখন আগের থেকে বেশি সুরক্ষিত থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদির বার্তা, এই সরকার কাজের সরকার। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিনে বলেছেন, প্রত্যেক দেশবাসী স্বাধীনতার স্বপ্ন বুকে লালন করেছেন। অমৃতকালের প্রথম বছরে এমন কিছু করব, যা আগামী ১ হাজার বছর প্রভাব রাখবে। দেশে ৩০ বছর বয়সীদের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আমাদের পথ কেউ রুখতে পারবে না। আমরাও কোনওরকম দ্বিধায় ভুগব না'।

বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।

আরও পড়ুন- দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, লালকেল্লা থেকে নাম না করে কংগ্রেস সরকারকে তির মোদির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget