এক্সপ্লোর

India-China Relations: আরও কাছাকাছি ভারত-চিন ? সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরুর জন্য Air India ও IndiGo-কে প্রস্তুতির নির্দেশ : রিপোর্ট

Flight Services: প্রসঙ্গত, করোনা ভাইরাস অতিমারী ছড়িয়ে পড়ার পর থেকে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা সাসপেন্ড রয়েছে। 

নয়াদিল্লি : ভারত-চিন সম্পর্ক উন্নতির পথে ? পরের মাস থেকেই উভয় দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু হতে পারে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের এমনই খবর। আমেরিকার শুল্ক-চাপের মধ্যেই সামনে এল এই খবর। যা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রিপোর্ট অনুযায়ী, শর্ট নোটিসের মধ্যই চিনে বিমান পরিষেবার জন্য Air India ও IndiGo-র মতো সংস্থাকে প্রস্তুত থাকতে বলেছে ভারত সরকার। প্রসঙ্গত, করোনা ভাইরাস অতিমারী ছড়িয়ে পড়ার পর থেকে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা সাসপেন্ড রয়েছে। 

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে অশান্তি বাড়তে বাড়তে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ বাধে চিনা বাহিনীর। গোলাগুলি না চললেও, সংঘর্ষ চলাকালীন চিনা সেনা বিশেষভাবে তৈরি অস্ত্র ব্যবহার করে বলে জানা যায়। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছিল। পরে তাদের পাঁচ জওয়ানের মৃত্যুর কথা স্বীকার করে চিনও। গালওয়ান সংঘর্ষের জেরেই ভারত-চিনের বোঝাপড়া তলানিতে এসে ঠেকে। এরপরও লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, লাগাতার চিনা আগ্রাসনের খবর সামনে এসেছে সাম্প্রতিককালে। সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সম্প্রতি মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ‘অস্বাভাবিক’ হারে সেনা মোতায়েন করার কথা জানান তিনি। যদিও এসবের মধ্যে ২০২৪ সালে অক্টোবর মাসে, কাজানে BRICS সম্মেলনে সাক্ষাৎ হয় মোদি-জিনপিংয়ের। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে দু'টি দেশে পাকিস্তানের সঙ্গে ছিল তাদের মধ্যে অন্যতম চিন।

অবশ্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের আবহে সম্পর্কের রসায়নও বদলাচ্ছে। গত কয়েকদিন ধরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের আবহে ভারত, চিন ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্কের একটা বাতাবরণ তৈরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। রাশিয়ার তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর অত্যধিক শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।

এরকম একটা সময়ে আবার আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানিয়েছে চিন। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিন শহরে বসতে চলেছে SCO-র আসর। প্রধানমন্ত্রী মোদির চিন সফরকে স্বাগত জানিয়ে, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, SCO গঠনের পর সবথেকে বড় আকারের সম্মেলন হতে চলেছে তিয়ানজিন সম্মেলন। তাঁর কথায়, "আমরা বিশ্বাস করি যে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায়, তিয়ানজিন শীর্ষ সম্মেলন হবে সংহতি, বন্ধুত্ব এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ, এবং এসসিও উচ্চমানের উন্নতির একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যার মধ্যে বৃহত্তর সংহতি, সমন্বয়, গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget