এক্সপ্লোর

ভারতে এখনও করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

এ মাসের শুরুতে কেন্দ্র জানায়, তিনটি রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্র প্রদেশ।

নয়াদিল্লি: করোনা সংক্রমণ প্রতিদিন যতই লাফিয়ে বাড়ুক, এ দেশে গোষ্ঠী সংক্রমণ এখনও শুরু হয়নি। মাত্র ১০টি রাজ্যে করোনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে, তাও সেগুলি কয়েকটি নির্দিষ্ট জেলায় সীমাবদ্ধ। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। গতকাল সোশ্যাল মিডিয়ায় ঘণ্টাখানেকের একটি আলোচনা সভা করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, দেশের বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতি এখন ভিন্ন। ১০টি রাজ্যে দেশের ৭৭ শতাংশ অ্যাকটিভ করোনা আক্রান্ত রয়েছেন, তাও সেগুলি রাজ্যগুলির সর্বত্র নয়, কয়েকটি জেলার মধ্যে কার্যত সীমাবদ্ধ। এখনও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে কেন্দ্রের যে দাবি, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দিনকয়েক আগে তাকে কটাক্ষ করেন। সত্যেন্দ্র নিজেই করোনা থেকে ভুগে উঠেছেন, তিনি বলেন, দেশে করোনা সংক্রমণের সংখ্যা মারাত্মক বেড়ে গিয়েছে, গোষ্ঠী সংক্রমণ যে শুরু হয়েছে তা আমাদের মেনে নেওয়া উচিত। এ নিয়ে এখনও আমরা টেকনিক্যাল টার্মে আটকে আছি, শুধু দেশের সেরা ডাক্তারি গবেষণা সংস্থা আইসিএমআর বা কেন্দ্র এ ব্যাপারে কথা বলতে পারে।  এরপরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন, গোষ্ঠী সংক্রমণ এখনও শুরু হয়নি এ দেশে। শেষকয়েক সপ্তাহে দেশে নতুন করোনা সংক্রমণের সংখ্যা নিয়মিত হারে বেড়ে চলেছে। এ মাসের ১০ তারিখ থেকে প্রতিদিন ৮০,০০০-এর বেশি মানুষ সংক্রমিত হয়ে চলেছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখের বেশি, মৃতের সংখ্যা প্রায় ৯০,০০০। সরকারি তথ্য অবশ্য বলছে, দেশে নতুন সংক্রমণের তুলনায় সেরে ওঠার সংখ্যা বেশি, তা যথেষ্ট আশাপ্রদ। কিন্তু যেভাবে গড় সংক্রমণ বেড়ে চলেছে, তাতে করোনার দ্বিতীয় দফার আক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ বড় শহরগুলির চিকিৎসা কাঠামো খুব ভাল অবস্থায় নেই। এ মাসের শুরুতে কেন্দ্র জানায়, তিনটি রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা সব থেকে বেশি- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্র প্রদেশ। এই তিন রাজ্যের ১৭টি জেলায় সব থেকে বেশি আক্রান্ত রয়েছেন।

সেরা শিরোনাম

Om Birla : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা 'ইমপিচমেন্ট প্রস্তাব' আনলে কী পদক্ষেপ, জানিয়ে দিলেন লোকসভার স্পিকার
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা 'ইমপিচমেন্ট প্রস্তাব' আনলে কী পদক্ষেপ, জানিয়ে দিলেন লোকসভার স্পিকার
ABP Ananda Top 10, 23 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Delivery Boy Death: 'নিতে হলে নাও, নাহলে যাও', ছেঁড়া ১০ টাকার নোট নিয়ে ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা, কী ঘটল তারপর ?
'নিতে হলে নাও, নাহলে যাও', ছেঁড়া ১০ টাকার নোট নিয়ে ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা, কী ঘটল তারপর ?
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget