এক্সপ্লোর

প্রমাণই দিতে পারল না, ৫ দেশের বাধায় রাষ্ট্রপুঞ্জে ২ ভারতীয়কে জঙ্গি তালিকায় ফেলতে ব্যর্থ পাকিস্তান

নিরাপত্তা পরিষদ সদস্যরা পাক প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন, তাঁরা বরং ওই দুজনের বিরুদ্ধে আরও কিছু অপরাধের তথ্য-প্রমাণ জড়ো করুন, তখন বিষয়টি বিবেচনা করা যাবে।

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে বড় ধাক্কা খেল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ১২৬৭ কমিটির আওতায় দুজন ভারতীয়কে সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার ইসলামাবাদের প্রয়াসে বাধা দিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম-নিরাপত্তা পরিষেদের ৫ সদস্য দেশ। পাকিস্তান গোবিন্দ পট্টনায়ক, অঙ্গারা আপ্পাজি নামে দুই ভারতীয়কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় ফেলতে চাইলেও নিজেদের দাবির সমর্থনে কোনও প্রমাণই পেশ করতে পারেনি। সংশ্লিষ্ট দুই ভারতীয়ের বিরুদ্ধে জঙ্গিপনার প্রমাণ দিতে না পারায় খারিজ হয়ে যায় পাকিস্তানের দাবি। নিরাপত্তা পরিষদ সদস্যরা পাক প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন, তাঁরা বরং ওই দুজনের বিরুদ্ধে আরও কিছু অপরাধের তথ্য-প্রমাণ জড়ো করুন, তখন বিষয়টি বিবেচনা করা যাবে। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি টুইট করেছেন, ১২৬৭ নম্বরের স্প্যেশাল প্রসিডিওর ব্যবহার করে পাকিস্তান সংকীর্ণ রাজনীতির আশ্রয় নিচ্ছিল। ধর্মীয় রং লাগিয়ে দুই ভারতীয়কে জঙ্গি তালিকায় তোলার প্রয়াস নিচ্ছিল। সেই চেষ্টা বানচাল করে দিয়েছে নিরাপত্তা পরিষদ।পাকিস্তানের এই ছক যাঁরা বানচাল করেছেন, সেইসব দেশকে ধন্যবাদ জানাই। প্রসঙ্গত এর আগেও একবার এ ধরনের প্রয়াস নিয়েছিল পাকিস্তান। বেণুমাধব ডোংরা ও অজয় মিস্ত্রী নামে দুই ভারতীয়কে নিরাপত্তা পরিষদের জঙ্গি তালিকায় নাম তোলানোর চেষ্টা করেছিল। পাকিস্তান দাবি তুলেছিল এই দুজন ভারতীয় জামাত-উল-আহরার নামে একটি জঙ্গি সংগঠনকে বিপুল আর্থিক সাহায্য করে থাকে। সেবারও খারিজ হয়ে যায় পাকিস্তানের দাবি।সম্প্রতি ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের নাম রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি তালিকায় তুলতে সক্ষম হয়েছে। ভারতে বহু জঙ্গি হামলার নায়ক আজহার। আজহারের নাম ওঠার পাল্টা প্রক্রিয়া হিসেবেই পাকিস্তান মরিয়া হয়ে দুই ভারতীয়ের নাম তালিকায় তুলতে উদ্যোগী হয়েছিল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ladakh Avalanche: পাহাড় ভেঙে নেমে আসল ভয়াবহ তুষারধস, বরফে নিচে চাপা পড়ে মৃত একাধিক, ভয়ঙ্কর পরিস্থিতি!
পাহাড় ভেঙে নেমে আসল ভয়াবহ তুষারধস, বরফে নিচে চাপা পড়ে মৃত একাধিক, ভয়ঙ্কর পরিস্থিতি!
Child Abuse Case: টাকা চুরির অপবাদ দিয়েছিল প্রতিবেশী, দুই মেয়েকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, বেঘোরে মৃত্যু একজনের, গ্রেফতার বাবা
টাকা চুরির অপবাদ দিয়েছিল প্রতিবেশী, দুই মেয়েকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, বেঘোরে মৃত্যু একজনের, গ্রেফতার বাবা
US-Iran War: ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে মেসেজ লিখল ইরান, সেই ক্ষেপণাস্ত্রই ছোড়া হল ইজ়রায়েলে, ছবি ভাইরাল
ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে মেসেজ লিখল ইরান, সেই ক্ষেপণাস্ত্রই ছোড়া হল ইজ়রায়েলে, ছবি ভাইরাল
Balendra Shah: গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরই, নতুন করে অশান্তির আশঙ্কা
গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরই, নতুন করে অশান্তির আশঙ্কা

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget