এক্সপ্লোর

এবার কি পাবজি? ফের ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত, নজরে আরও ২৭৫টি

কেন্দ্রের বক্তব্য, চিনের যে তথ্য ভাগ করে নেওয়ার নীতি আছে, তার জেরে সব চিনা সংস্থাকেই তাদের দেশের সরকারকে গ্রাহক তথ্য দিতে হয়, তা তারা যে দেশেই ব্যবসা করুক। এতে দেশের সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে।

বেঙ্গালুরু: ভারত সরকার আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল। এর আগে লাদাখ দ্বন্দ্বের প্রেক্ষিতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়। জানা গিয়েছে, এই ৪৭টি অ্যাপ আগে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল। নতুন করে নিষিদ্ধ অ্যাপগুলির তালিকা শিগগিরই প্রকাশিত হবে। আরও ২৭৫টি চিনা অ্যাপ কেন্দ্রের নজরে রয়েছে, একটি তালিকা বানিয়েছে তারা। এতে আলিবাবা, পাবজির মত অ্যাপ রয়েছে বলে খবর। সরকার জানিয়েছে, এই অ্যাপগুলি গ্রাহকের গোপনীয়তা ও দেশের নিরাপত্তা সংক্রান্ত নীতি লঙ্ঘন করছে। অভিযোগ,এই সব চিনা অ্যাপ চিনা গোয়েন্দা সংস্থাগুলিকে কাছে সংবেদনশীল তথ্য দেয়। এর আগে লাদাখ সঙ্কট যখন চরমে, তখন গত মাসে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। বলে, অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সুরক্ষার পক্ষে বিপজ্জনক। চিনা বিদেশ মন্ত্রক এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে, বলে, চিন এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, পরিস্থিতি খতিয়ে দেখছে তারা। চিন সরকার তাদের দেশের ব্যবসাগুলিকে সব সময় আন্তর্জাতিক ও আঞ্চলিক আইন মেনে চলার পরামর্শ দেয়। ভারত সরকারের দায়িত্ব, চিনা সহ যাবতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আইনি নিরাপত্তা সুরক্ষিত রাখা। ভারত যে ২৭৫টি অ্যাপের ওপর নজরদারি করছে, সেগুলির মধ্যে চিনের সব থেকে মূল্যবান ইন্টারনেট সংস্থা টেনসেন্টের গেমিং অ্যাপ পাবজি রয়েছে। এছাড়া রয়েছে ফোন প্রস্তুতকারী সংস্থা শাওমির অ্যাপ জিলি, আলিবাবার আলিএক্সপ্রেস, রেসো, টিকটকের মালিক বাইটডান্সের ইউলাইক অ্যাপ। এক আধিকারিক জানিয়েছেন, সরকার এই সবকটি অ্যাপকেই ব্যান করতে পারে, কয়েকটিকে পারে, আবার আদৌ ব্যান নাও করতে পারে। জানা গিয়েছে, আরও চিনা অ্যাপ চিহ্নিত করে তাদের ফান্ডিং সম্পর্কে তথ্য জোগাড় করছে কেন্দ্র। নিরাপত্তার কারণে কয়েকটি অ্যাপ ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে, অন্যগুলি গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত কারণে তালিকাভুক্ত করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, চিনের যে তথ্য ভাগ করে নেওয়ার নীতি আছে, তার জেরে সব চিনা সংস্থাকেই তাদের দেশের সরকারকে গ্রাহক তথ্য দিতে হয়, তা তারা যে দেশেই ব্যবসা করুক। এতে দেশের সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget