এক্সপ্লোর

Corona Cases, 10 July Update: দেশে ফের করোনায় মৃত্যু ছাড়াল হাজারের গণ্ডি, কমল সংক্রমণ

দেশে করোনায় মৃত্যু ফের ছাড়াল হাজারের গণ্ডি। তবে এই একদিনে কমেছে সংক্রমণের হার।

নয়া দিল্লি : দেশে করোনায় মৃত্যু ফের ছাড়াল হাজারের গণ্ডি। স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। তবে এই একদিনে কমেছে সংক্রমণের হার। আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃত্যু হয়েছিল ৯১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৩৯৩। শনিবারের পরিসংখ্যানের পর দেশে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬ জন। গতকাল তা ছিল ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০। 

এদিকে নতুন করে ১ হাজার ২০৬ জনের মৃত্যুর জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫। গতকাল অবধি তা ছিল ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭। 

নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এর জেরে দেশের মোট সুস্থের সংখ্যা বেড়ে ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮। গত শুক্রবার সুস্থ হয়েছিলেন ৪৪ হাজার ৪৫৯ জন।
 
করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। শিশুদের মধ্যে এই ঢেউয়ের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এনিয়ে দ্বিমতও রয়েছে। এরই মধ্যে ১২ থেকে ১৮ বয়স্কদের মধ্যে সেপ্টেম্বর থেকে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছেন ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্র্রেশনের প্রধান এন কে আরোরা। জাইডাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।  

প্রসঙ্গত, করোনা অতিমারির মোকাবিলায় বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ২৩ হাজার ১২৩ কোটি টাকার এমার্জেন্সি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মাধ্যমে ৭৩৬টি জেলায় শিশুবিভাগ, ২০ হাজার নতুন আইসিইউ বেড সহ অন্যান্য ব্যবস্থা করা হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget