এক্সপ্লোর

হু-র অনুরোধে উত্তর কোরিয়াকে যক্ষ্মা প্রতিরোধ কর্মসূচিতে ১০ লক্ষ ডলারের মেডিকেল সামগ্রী ভারতের, কিমকেও শুভেচ্ছা

ভারত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ২০১১ ও ২০১৬য় ১০ লক্ষ মার্কিন ডলার করে খাদ্যসামগ্রী পাঠিয়েছিল উত্তর কোরিয়াকে। ২০১৮র মে মাসে উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন তত্কালীন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। দু দশকে সেটাই ছিল কোনও ভারতীয় মন্ত্রীর প্রথম কমিউনিস্ট দেশটিতে সফর।

নয়াদিল্লি: উত্তর কোরিয়াকে ১০ লক্ষ মার্কিন ডলার অর্থমূল্যের মেডিকেল সাহায্য পাঠিয়েছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অনুরোধ পেয়েই ভারত কিম জং উনের দেশকে এই সহায়তা পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। ভারতের উত্তর কোরিয়াকে এ ধরনের সাহায্য পাঠানো ব্য়তিক্রম, বিরল হিসাবেই দেখা হচ্ছে। মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ায় মেডিকেল সামগ্রীর ঘাটতির ব্যাপারে ভারত সহানুভূতিশীল, তাই যক্ষ্মা মোকাবিলায় ১০ লক্ষ মার্কিন ডলারের ওষুধ সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়ায় হু-এর চলতি যক্ষ্মা মোকাবিলা কর্মসূচির অধীনেই ভারত এই সহায়তা দিচ্ছে, ফলে তা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ঘোষিত বিধিনিষেধের আওতায় তা পড়ছে না। আন্তর্জাতিক মহলে একঘরে উত্তর কোরিয়ার ‘সুপ্রিম লিডার’ কিম জং উন-কে মার্শাল উপাধি প্রদানের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে পুষ্পস্তবক, চিঠিও পাঠিয়েছে ভারত। পিয়ংইয়ঙের বিদেশ সংক্রান্ত উপমন্ত্রী পাক মিয়ং হো-র হাতে গত ১৬ জুলাই তা তুলে দেন সেদেশে নিযুক্ত নয়াদিল্লির দূত অতুল মলহারি গোতসুরভে। ভারত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ২০১১ ও ২০১৬য় ১০ লক্ষ মার্কিন ডলার করে খাদ্যসামগ্রী পাঠিয়েছিল উত্তর কোরিয়াকে। ২০১৮র মে মাসে উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন তত্কালীন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। দু দশকে সেটাই ছিল কোনও ভারতীয় মন্ত্রীর প্রথম কমিউনিস্ট দেশটিতে সফর। ১৯৯৮ সালের সেপ্টেম্বরে শেষ সেদেশে গিয়েছিলেন তত্কালীন অটলবিহারী বাজপেয়ি সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি, ষষ্ঠ পিয়ংইয়ং ফিল্ম ফেস্টিভেলে যোগ দিতে। সিংহের সফর হয়েছিল কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন-জা-ইনয়ের ঐতিহাসিক বৈঠকের পরপরই। দুই প্রতিবেশীর সীমান্তে অসামরিক জোনে হয়েছিল সেই বৈঠক। সিংহ তাঁর সফরে ‘পরমাণু অস্ত্র প্রসারের বিপদ’ সম্পর্কে ভারতের উদ্বেগ প্রকাশ করেছিলেন, ভারতের পড়শি এলাকায় পারমানবিক প্রসারের প্রেক্ষাপটে নয়াদিল্লির চিন্তার কথা উত্তর কোরিয়ার নেতাদের কাছে তুলেছিলেন। ভারত তখন থেকেই পাকিস্তানের সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতায় উদ্বিগ্ন। সূত্রের খবর, নয়াদিল্লির সন্দেহ, উত্তর কোরিয়া-পাকিস্তানের গোপন প্রতিরক্ষা সহযোগিতা, যার জেরে নয়ের দশকের মাঝামাঝি পাকিস্তানকে রোডং ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি পাঠানো হয়েছিল, আজও বহাল আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
Abhijeet Dipke : CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget