এক্সপ্লোর

ইন্ডিয়া কো ঘুসকে মারা! পাক পার্লামেন্টে পুলওয়ামা হামলায় যোগ স্বীকার পাকিস্তানি মন্ত্রীর

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাক মন্ত্রীর বিস্ফোরক দাবি, ‘হামনে হিন্দুস্তান কো ঘুস কে মারা’ অর্থাত আমরা ভারতে ঢুকে আঘাত করেছি ওদের। পুলওয়ামায় আমাদের সাফল্য ইমরান খানের নেতৃত্বে জনগণের সাফল্য। আপনারা এবং আমরা সবাই তার শরিক। পাকিস্তান যে সীমান্ত সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে, সেটাই স্বীকার করে নিলেন তিনি।

নয়াদিল্লি: পুলওয়ামার গাড়ি বিস্ফোরণ হামলায় ভারতের তোলা অভিযোগকেই মান্যতা দিলেন পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরি। গত বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে গাড়ি বোমা বিস্ফোরণে ৪০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর জন্য পাকিস্তানকেই কাঠগড়ায় তুলে ভারত বলেছে, ইসলামাবাদের মদতেই এই নাশকতা ঘটেছে। এবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাক মন্ত্রীর বিস্ফোরক দাবি, ‘হামনে হিন্দুস্তান কো ঘুস কে মারা’ অর্থাত আমরা ভারতে ঢুকে আঘাত করেছি ওদের। পুলওয়ামায় আমাদের সাফল্য ইমরান খানের নেতৃত্বে জনগণের সাফল্য। আপনারা এবং আমরা সবাই তার শরিক। পাকিস্তান যে সীমান্ত সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে, সেটাই স্বীকার করে নিলেন তিনি। পাক পার্লামেন্টে বিরোধী নেতা আয়াজ সাদিকের এক চাঞ্চল্যকর দাবি ঘিরে বিতর্কের মধ্যেই পুলওয়ামা সন্ত্রাস নিয়ে ওই মন্তব্য করেন ফওয়াদ। নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও পাকিস্তানি যুদ্ধবিমানের এনকাউন্টারের পর বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মধ্যে বৈঠক হওয়ার কথা ফাঁস করেন সাদিক। সেই বৈঠকেই জেনারেল বাজওয়াকে কুরেশি বলেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে ভেঙে পড়া বিমান থেকে উদ্ধার হওয়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে সেদিন রাত ৯টার মধ্যে ছেড়ে না দিলে পাকিস্তানে হামলা করবে ভারত। সাদিক সেদিনের বৈঠকের কথা স্মরণ করে বলেন, আমার মনে আছে, শাহ মেহমুদ কুরেশি সেখানে ছিলেন। প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠকে থাকতে অস্বীকার করেন। চিফ অব আর্মি স্টাফ জেনারেল বাজওয়া ঘরে ঢোকেন। তিনি ঘামছিলেন, তাঁর পা কাঁপছিল। বিদেশমন্ত্রী তাঁকে বলেন, ঈশ্বরের দিব্যি, অভিনন্দনকে ছেড়ে দিন। ভারত রাত ৯টায় হামলা করতে চলেছে। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের জবাবে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে হামলা করে ভারতীয় বায়ুসেনা। তার ২৪ ঘন্টার মধ্যেই পাকিস্তান আঘাত করে। পাল্টা জবাব দেয় ভারত।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
El Nino : ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?
ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?
Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Bangladesh Unrest : দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget