এক্সপ্লোর

৬ মাসে ২,৪৩২ বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ পাকিস্তানের, হত ১৪ ভারতীয়, লিখিত প্রতিবাদ ক্ষুব্ধ ভারতের

প্রতিবাদপত্রে ক্ষুব্ধ ভারত জানিয়েছে, এপারে জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করতে গুলি চালিয়ে তাদের "কভার" দিয়ে চলেছে পাক বাহিনী..

নয়াদিল্লি: চলতি বছরের প্রথম ৬ মাসে ২ হাজার ৪০০-র বেশি নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন করেছে পাকিস্তান, যাতে ১৪ জন ভারতীয় প্রাণ হারিয়েছে। এই নিয়ে নিজেদের তীব্র ক্ষোভ জানিয়ে প্রতিবেশী দেশকে লিখিত প্রতিবাদ জানাল ভারত। কেন্দ্রের শীর্ষস্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে ২, ৪৩২ বার সংঘর্ষবিরতি চুক্তি ভেঙেছে পাক বাহিনী। ওই হামলায় ১৪ ভারতীয়র প্রাণ গিয়েছে। আহত হয়েছেন আরও ৮৮ জন। প্রতিবাদ-পত্রে ভারত জানিয়েছে, পাকিস্তানের এই কার্যকলাপ ২০০৩ সালে স্বাক্ষরিত হওয়া সংঘর্ষবিরতি চুক্তির পরিপন্থী ও তা লঙ্ঘন করেছে। এপারে জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করতে গুলি চালিয়ে তাদের যেভাবে "কভার" দিয়ে চলেছে পাক বাহিনী, তাতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রতিবাদপত্রে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ডিজিএমও পর্যায়ের বৈঠকে ভারত বারবার পাকিস্তানকে এসব বন্ধ করতে বলেছে। কিন্তু, পাকিস্তান সেই কার্যকলাপ বন্ধ করেনি। জম্মু ও কাশ্মীরে নাশকতা চালানোর লক্ষ্যে নিয়ন্ত্রণরেখা দিয়ে এদেশে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ পাক বাহিনীর বিরুদ্ধে এনেছে ভারত। প্রসঙ্গত, মোদি সরকার গত বছর অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই সীমান্তে গুলিচালনার ঘটনা উত্তুরোত্তর বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এতে দুদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিয়ন্ত্রণরেখায় উভয় দেশের বাহিনীর মধ্যে প্রতিনিয়ত গুলি বিনিময়ের ঘটনা ঘটে চলেছে। এসবের মধ্যেই, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনে কর্মরত দুই ভারতীয় কর্মীকে দিনদুপুরে অপহরণ করে পাকিন্তান নিরাপত্তাবাহিনী। তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। হুমকি দেওয়া হয়। জোর করে স্বীকারোক্তি লিখিয়ে নেওয়া হয়। জবাবে, নয়াদিল্লির তরফে ইসলামাবাদকে জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে এদেশে পাক হাই-কমিশনের কর্মী সংখ্যা কমিয়ে ৫০ শতাংশ করতে হবে। কারণ, ওই কর্মীরা এদেশে চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত করছে। একইভাবে, ভারতও পাকিস্তানে নিজেদের হাই কমিশন থেকে প্রায় অর্ধেক কর্মীকে ফিরিয়ে নিয়েছে। গত ৩০ জুন ওয়াঘা-আট্টারি সীমান্ত দিয়ে ভারতীয় কূটনীতিক ও তাঁদের পরিবার ভারতে ফিরে আসেন। সম্প্রতি, করাচি স্টক এক্সচেঞ্জ বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করেন ইমরান খান। এর ফলেও, দুদেশের সম্পর্ক আরও শীতল হয়েছে। পাক প্রধানমন্ত্রীর এই দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে ভারত পাল্টা জানিয়ে দেয়, নিজেদের ঘরোয়া সমস্যার জন্য ভারতকে দায়ী না করতে পারে না পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget