এক্সপ্লোর

Turkey Syria Earthquake : দেশজুড়ে ভগ্নস্তূপ, তুরস্ক-সিরিয়াজুড়ে ধ্বংসের ছবি, সাহায্যের হাত বাড়াল ভারত

Earthquake In Turkey: এই পরিস্থিতিতে তুরস্কের পাশে দাঁড়াল ভারত। সাহায্যের হাত বাড়িয়েছে আরও ১৯টি দেশ।  ইতিমধ্যেই সেদেশে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী।

নয়াদিল্লি: কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। গত ২৪ ঘণ্টায় তুরস্ক ও সিরিয়ার ছবিটা এমনই। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।

সাহায্যের হাত বাড়াল ভারত: এই পরিস্থিতিতে তুরস্কের পাশে দাঁড়াল ভারত। সাহায্যের হাত বাড়িয়েছে আরও ১৯টি দেশ।  ইতিমধ্যেই সেদেশে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী। গতকাল মধ্যরাতে ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশী দেশে ভারতীয় বায়ুসেনার বিমানে পাঠানো হয় ত্রাণসামগ্রী। প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণার পরই প্রয়োজনীয় জিনিস নিয়ে সেদেশে পাড়ি দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারতের তরফে পাঠানো হয়েছে চিকিৎসা সরঞ্জাম, উন্নত ড্রিলিং মেশিন। এছাড়াও নিখোঁজদের সন্ধান, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী পাঠিয়েছে ভারত। আরও ১৯টি দেশও একইভাবে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আপৎকালীন জেনারেটর, তাঁবু, ব্ল্যাঙ্কেট, জল দিয়ে সাহায্যের ঘোষণা করেছে জার্মানি। অনুসন্ধান এবং উদ্ধারকাজের জন্য ৭৬ বিশেষজ্ঞ পাঠাচ্ছে ব্রিটেন। উদ্ধারকাজের জন্য ৮৫ জনকে পাঠাচ্ছে স্পেন।                                        

বাড়তে পারে মৃতের সংখ্যা:  বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে। ৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। পরপর ৩টি ভূমিকম্প ও কয়েকটা আফটার শকে দুটি দেশে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘরবাড়ি, বহুতল। ঘুমের মধ্যেই চাপা পড়েন বহু মানুষ। উদ্ধারকাজ চলার পাশাপাশি, ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।

যেদিকে চোখ যায় সেদিকেই ধ্বংসস্তুপ। শহরের চেনা ছবিটা এক লহমায় গিয়েছে বদলে। মুহূর্তের মধ্যে শেষ সবটা। ভূমিকম্পের এই ছবি রীতিমতো ভয় ধরানোর মতো।  ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে শুরু হয়েছে বৃষ্টি ও প্রবল তুষারপাত।এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে কাউকে ২১ ঘণ্টা, কাউকে ১৪-১৫ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেঙে পড়া ঘরবাড়ি থেকে শেষ সম্বলটুকু খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন অনেকেই। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। 

আরও পড়ুন: Turkey Syria Earthquake : যেন মহাপ্রলয়! কম্পনে শহর মৃত্যপুরী, মৃত্যু ৪ হাজার ছুঁইছুঁই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget