এক্সপ্লোর

India Pakistan Conflict: ভারতের এয়ারস্ট্রাইক এড়াতে নয়া কৌশল, পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান!

India Pakistan Tension: বিদেশমন্ত্রক জানিয়েছে, পাক হামলায় কয়েকজন ভারতীয় সেনা আহত।

কলকাতা: ভারতের চক্রব্যূহে খানখান পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু ভারতের বিরুদ্ধে থামছে না চক্রান্ত। এবার করাচি-লাহোরের মধ্যে বিমান চলাচল বন্ধ না করে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। 

পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান: পাকিস্তানকে জব্দ করতে একের পর এক কৌশল নিচ্ছে ভারত। তবুও আগ্রাসী মনোভাব দেখিয়ে চলেছে তারা। এবার জানা গেল, ভারতের এয়ারস্ট্রাইক এড়াতে পাকিস্তান ঢাল করছে যাত্রীবাহী বিমানকে। যেখানে ব্যবহার করা হচ্ছে 'নিরীহদের'। আকাশসীমা বন্ধ না করে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বলেন, "পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীন মনোভাব সামনে এসেছে। যাত্রীবাহী বিমান পরিষেবাকে বন্ধ রাখেনি তারা। উপরুন্তু তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। গতকাল সন্ধেয় ভারতের উপর ড্রোন থেকে মিসাইল অ্যাটাকের জন্য তা ব্যবহার করা হয়েছে। তারা খুব ভাল করেই জানে এটা করা যায় না।'' তিনি জানিয়েছে, করাচি-লাহোরের মধ্যে বিমান বন্ধ করা হয়নি। সেটাকেই ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। 

বৃহস্পতিবার সন্ধের পরই এদেশের একের পর এক শহরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ভারতের আকাশের ঘোরাফেরা করে ড্রোন থেকে যুদ্ধবিমান। প্রতিটির হামলাই রুখে দেয় ভারতীয় সেনা। ভারতের আকাশপথে ঢুকে পড়া তিনটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করে ভারত। এরপরই পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা। বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠক এদিন বলা হয়, ভারতের ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে তারা। পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ করে বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত। তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনার ঠিকানায় হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান। ভারতের জবাবে পাক-সেনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মন্দির-গুরুদ্বারা, চার্চকেও টার্গেট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে দায়িত্ববান দেশের মতোই যোগ্য জবাব দিচ্ছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানকে ফের জানিয়ে দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাক হামলায় কয়েকজন ভারতীয় সেনা আহত হয়েছেন। 

পাকিস্তানের একের পর এক শহরে জোরাল প্রত্য়াঘাত। মিসাইল, ড্রোন থেকে যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়ে বৃহস্পতিবার রাতে ফের পাকিস্তানকে নিজের ক্ষমতা বোঝাল ভারত। হামলা চালাতে আসা পাকিস্তানের দুটো JF-17 এবং একটা F-16 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ছোড়া একটাও মিসাইল এবং ড্রোন টার্গেটে পৌঁছনো দূরে থাক, মাঝ আকাশেই তাদের ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আর এরপরই পাকিস্তানের ওপর ফের জোরাল প্রত্য়াঘাত করল ভারত। একসঙ্গে পাকিস্তানের সাতটা শহরে অ্য়াকশনে নামল ভারতীয় সেনাবাহিনী। সরাসরি টার্গেট করা হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে। তার সঙ্গে করাচি, লাহৌর, বাহাওয়ালপুর, শিয়ালকোট--- একের পর এক পাকিস্তানের বড় শহরকে নিশানা করল ভারতীয় সেনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
Nadia: তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান
তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget